ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনের বরখাস্তের আদেশ স্থগিত মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন আদমদীঘিতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন

বানিয়াচংয়ে কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ



  বানিয়াচংয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার(১৫ নভেম্বব) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক। সভা শেষে ৭০% ভর্তুকিতে ৫টি কম্বাইন্ড হারভেস্টার, ১৪টি রিপার, ৩টি পাওয়ার প্রেসার ও ৯৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা এবং সূর্যমুখি বীজসহ সার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ খান এমপি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার কৃষি বান্ধব। কৃষিও কৃষকের উন্নতি কল্পে নানাবিধ যুগান্তকারি উদ্যোগ নেয়া হয়েছে। এ ক্ষেত্রে আমাদের জমি যেন পতিত না থাকে সেদিকে নজর দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজুসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

Tag
আরও খবর