নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে রাস্তার উপর দোকান বসানোর দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ দোকানীকে ১৭ হাজার টাকা জরিমানা

শেরপুরের ঝিনাইগাতী সদর বাজারের মসজিদ রোডে কিছু অসাধু কাঁচামাল ব্যবসায়ী নির্দিষ্ট কাঁচাবাজারের জায়গা থাকা সত্ত্বেও বেশ কিছুদিন যাবৎ রাস্তার দুই পাশে রাস্তার উপর কাঁচামাল ও বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান বসিয়ে যানজট সৃষ্টি করে আসছে। ফলে পথচারীসহ মসজিদের মুসুল্লিদের যাতায়াতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন থেকে ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হলেও তারা আইনকে অমান্য করে আসছে। এ কারণে ১ অক্টোবর ২০২৪ মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক এক অভিযান পরিচালনা করেন। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ৫ দোকানীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহায়তা করেন, ঝিনাইগাতী থানার এসআই ফরহাদ আলীসহ পুলিশের অন্যান্য সদস্যগণ। এসময় সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিনাল কান্তিসহ উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর