প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-09-2024 06:49:06 am

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন। আগামী ৪ অক্টোবর তার ঢাকা সফরের কথা রয়েছে।


কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে। আজকের মধ্যে সফরের তারিখ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের ইসলামাবাদ হয়ে তার ঢাকায় আসার কথা রয়েছে।


সূত্র জানায়, আগামী ৪ অক্টোবর পাকিস্তান হয়ে ঢাকায় আসবেন আনোয়ার ইব্রাহিম। তিনি ঢাকা সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর ঢাকা সফরে শ্রম বাজার ইস্যুতে সুখবর পেতে পারে বাংলাদেশ।


কূটনৈতিক সূত্র বলছে, গত বছর (২০২৩) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ঢাকা সফর করানো নিয়ে বেশ জোরালো কূটনৈতিক তৎপরতা চালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের ১০ মে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে সভা হয়। দুদেশের সামগ্রিক বিষয় আলোচনার পাশাপাশি এফওসিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হয়।


কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটের তথ্য বলছে, ২০০০ সালে প্রথম মালয়েশিয়ায় সরকারি সফরে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী সময়ে এক যুগের বেশি সময় ২০১৪ সালের ডিসেম্বরে দ্বিতীয়বার দেশটিতে সফর করেন তিনি।


অন্যদিকে, ঢাকার মালয়েশিয়ার হাইকমিশনের দূতাবাসের ওয়েবসাইটের তথ্য বলছে, সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক

আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে