নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“হৃদয়ের যত্ন হোক সর্বজনীন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রোববার সকালে শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে জেলা সিভিল সার্জন অফিসে বর্ণাঢ্য র‍্যালিটির উদ্বোধন করেন, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসীম উদ্দিন। বর্ণাঢ্য র‍্যালিটি সিভিল সার্জন অফিস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হার্ট ফাউন্ডেশনের কার্যালয় গিয়ে শেষ। পরে হার্ট ফাউন্ডেশনের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শেরপুর সরকারি মডেল গার্লস ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তপন সারোয়ার, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল আমিন রাজু প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সদস্য হোসাইন আহম্মদ মোল্লা মামুন, জসিম উদ্দিন বাদল, এনামুল হক মির্জু, শাহরিয়ার মিল্টন, সাংবাদিক মুগনিউর রহমান মনি, মেহেদী হাসান শামীমসহ হার্ট ফাউন্ডেশনের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা আলোচনা সভায় হার্ট দিবস নিয়ে বিস্তার আলোচনা করে বলেন, আমরা হার্টকে সুস্থ রাখবার জন্য যত্নবান হব। সবারই প্রতিজ্ঞা থাকা দরকার, কারণ, হার্ট যদি সুস্থ থাকে তাহলে মানুষ সুস্থ  থাকবে এবং পরিবেশবান্ধব হার্ট যদি থাকে তাহলে হার্টটি সুস্থ থাকে। আমরা চাইবো সমাজ ব্যবস্থাটা এমন এক জায়গায় পৌঁছাক, যেখানে আমরা আমাদের হার্টকে সুস্থ রাখতে সব রকম সহযোগিতা পাব।

Tag
আরও খবর