নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির বিরুদ্ধে মানববন্ধন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শাহ আলম (স্বপনের) বিরুদ্ধে ২৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে ক্লিনিকের সামনে শফিকুলের নেতৃত্বে মানববন্ধন করেছে এলাকাবাসী। তাদের অভিযোগ শাহ আলম স্বপনের স্বেচ্ছাচারিতা, ঔষধ বিতরণের অতিরিক্ত টাকা গ্রহণ, সেবা গ্রহীতাদের সাথে অসদা চরণ ও দায়িত্ব অবহেলাসহ অন্যান্য অনিয়মের অভিযোগ এনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে শাহ আলম স্বপনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমাকে দুইদিন আগে পরিকল্পিত ভাবে ক্লিনিকে প্রবেশ করে মারপিটসহ লাঞ্ছিত করেছে। আমি ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মহোদয়কে অবহিত করেছি। পূর্ব শত্রুতার জের ধরে আমাকে একটি চক্র ওঁতপেতে থাকে সুযোগ বুঝে আমাকে হেনস্তা করার চেষ্টা করে থাকেন। আমি বর্তমানে তাদের ভয়ে ক্লিনিকে যেতে সাহস পাচ্ছি না এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। তাছাড়া পাইকুড়া ক্লিনিকে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করে আসছি। আমি এর বিচার চেয়ে আমার কর্তৃপক্ষের বরাবর ওদের নামসহ অভিযোগ দায়ের করেছি।” এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সাহা বলেন, “সিএইচসিপি শাহ আলম স্বপন একটি অভিযোগ দিয়েছে তা আমি সিভিল সার্জন মহোদয়ের নিকট পাঠিয়েছি।” এলাকাবাসী এর সুষ্ঠু সমাধানের জন্যে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর