স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

কিশোরগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন



নীলফামারীর কিশোরগঞ্জে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা। এতে প্রায় কয়েকশত শিক্ষক অংশগ্রহণ করেন।  


মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল এগারোটায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) বরাবর  একটি স্মারকলিপি প্রদান করেন। 


এসময় বক্তারা বলেন, আমরা বেতন বৈষম্যের কারনে মানবেতর জীবনযাপন করছি।একজন বেসরকারি মাধ্যমিক শিক্ষকের বেতন কাঠামো

খুব কম।আমরা শিক্ষকরা জাতি গঠনে সহায়তা করি কিন্তু আমরাই আজ অবহেলিত। স্বাধীন রাষ্ট্রে  শিক্ষকরা এখনো বৈষম্যের মধ্যে আছে।আমাদের প্রাণের দাবি আমরা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ চাই।   


তারা আরও বলেন, পতিত ফ্যাসিষ্ট সরকার পরিকল্পিতভাবে মাধ্যমিক শিক্ষাকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছেন।বৈষম্য দূরীকরণের মাধ্যমে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের পূর্ব পর্যন্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখতে হবে।পরে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান।   


এতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম,উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মোজাফফর  হোসেন,সাধারণ সম্পাদক  আব্দুর জলিল,শিশুনিকেতন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বুলবুল আহমেদসহ অন্যান্য শিক্ষকরা বক্তব্য দেন। 

আরও খবর