ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

তরুণ লেখক ফোরামের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে খালেদ-তাওহিদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-09-2024 03:10:41 pm

সভাপতি খালেদ ও সাধারণ সম্পাদক তাওহিদ। © দৈনিক দেশচিত্র


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের সভাপতি হিসেবে মোঃ খালেদ সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ তাওহিদ হোসেন মনোনীত হয়েছেন।


সোমবার (২৩ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


মোঃ খালেদ সাইফুল্লাহ আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের শিক্ষার্থী এবং মোঃ তাওহীদ হোসেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।


নব-মনোনীত সভাপতি এবং সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


এ বিষয়ে সভাপতি মোঃ খালেদ সাইফুল্লাহ দৈনিক দেশচিত্রকে জানান, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ২২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাজ করছে। তিনি এ বছর ৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখালেখির দক্ষতা উন্নয়ন ও বিকাশে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। সারাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণদের আত্মউন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।


২০১৮ সালের ২৩ জুলাই ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের লেখালেখির দক্ষতা উন্নয়নে সংগঠনটি পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা, পরামর্শ প্রদান এবং লেখালেখিতে নতুন প্রজন্মকে উৎসাহিত করে আসছে। এছাড়াও সংগঠনটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে।

আরও খবর