নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

কিশোরগঞ্জে দেড় লাখ টাকার দুটি গরু চুরি: একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা মোকছেদুল


নীলফামারীর কিশোরগঞ্জে মোকছেদুল রহমান (৫০)নামে এক ব্যক্তির দুইটি গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।এতে গরু দুটির বাজার মূল্য প্রায় ১লক্ষ ৫০হাজার টাকা। 


সোমবার(১৬ সেপ্টেম্বর)ভোররাতে উপজেলার পুটিমারী ইউনিয়ন পরিষদের সামনে তার নিজ বাড়ি থেকে গরু দুটি চুরি হয়ে যায়। 


ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,মোকছেদুল ইসলাম তার বাড়ির সামনে ছোট একটি চায়ের দোকান করে তার পরিবার চালায়। তার বাড়িতে থাকা দুইটি গরু ছিলো তার একমাত্র সম্বল।রবিবার রাতে তিনি দোকানের  কাজ শেষ করে বাড়ি এসে ঘুমাতে যায়।সোমবার ভোররাতে বাড়ির গরুর ঘরে শব্দে ঘুম ভেঙ্গে যায়।পরে তারা সেখানে গিয়ে দেখে ঘরের দরজা ভেঙ্গে দুইটি গরু চুরি হয়েছে। এতে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে জানতে পারেন পাশের বাড়ির নিলু মিয়া তার গরু দুটি বাজারে বিক্রি করেছেন। তা শুনে তিনি নিলু মিয়ার কাছে গেলে তিনি গরু চুরি করে বাজারে বিক্রির বিষয়টি স্বীকার করেন। পরে স্থানীয় চেয়ারম্যানের সালিশে গরু  বাবদ তাকে এক লক্ষ ২০হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে তাকে টাকা দেওয়ার সিদ্ধান্ত হলেও তিনি এখনো টাকা বুঝে পাননি। 


ভুক্তভোগী মোকছেদুল ইসলাম বলেন, আমার বাড়ি থেকে সোমবার দুটি গরু চুরি হয়েছে। গরু দুটি ছিলো আমার একমাত্র সম্বল। আমার গরু হারিয়ে  প্রায় নিংস্ব হয়ে গেছি।খোঁজাখুঁজি এক পর্যায়ে জানতে পারি আমার বাড়ির পাশের নিলু নামে এক ব্যাক্তি গরু দুটি চুরি করে বাজারে বিক্রি করেছেন। আমি তাকে গিয়ে গরু চুরি করে বিক্রির কথা বললে সে স্বীকার করেন।পরে সায়েম চেয়ারম্যান বিচার করে আমাকে এক লক্ষ ২০হাজার টাকা দেওয়ার কথা বলেন। কিন্তু আমি এখনো টাকা পাইনি, আমার গরু চুরি হওয়ার সুষ্ঠ বিচার চাই। 


এবিষয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যাবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।


থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, এবিষয়ে এখনো অভিযোগ পাইনি।

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ৪২ মিনিট আগে