নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে বীর মুক্তিযোদ্ধার জমি বেদখলের পাঁয়তারা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট আলহাজ্ব সামছ উদ্দিনের স্ত্রীর জমি বেদখলের পাঁয়তারা করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে বিআরএস ১১২ খতিয়ান ২৭৯/২৮০ নং দাগে নলকুড়া মৌজায় ১৮ শতাংশ সাবরেজিস্ট্রি দলিল নং ৬৯৭ এবং একই তারিখে ১৩২ নং খতিয়ানে ৮৮৪ নং দাগে গজারিকুড়া মৌজায় ২২ শতাংশ ভূমি দলিল নং ৩৯৮ ঝিনাইগাতী সাবরেজিস্ট্রি দলিল মূলে তার স্ত্রী রাহিমা খাতুন তার ভাই ও মৃত বদিউজ্জামানের ছেলে মাহফুজুর রহমানের নিকট থেকে ক্রয় করেন। জমি ক্রয় করে বিগত ৮ বছর ভোগ দখল করে আসছে রাহিমা খাতুন। মাহফুজুর রহমানসহ তিন ভাই মিলে জমিতে খুঁটি পুঁতে জমি বেদখলের পাঁয়তারা করে আসছে। রাহিমা জানায়, পৈত্রিক সম্পত্তি ওয়ারিশ সূত্রে আমার এক ভাইয়ের নিকট থেকে সাবরেজিস্ট্রি দলিল করে ভোগ দখল করে আসছি। হঠাৎ তারা এসে আমার জমির মধ্যে খুঁটি পুঁতে বেদখল করার চেষ্টা করে। বীর মুক্তিযোদ্ধা সামছ উদ্দিন জানায়, আমার রোপণকৃত হলুদ গাছে বিষ প্রয়োগ করে জমিতে খুঁটি পুঁতেছে তাদের উদ্দেশ্য ভালো না। মাহফুজুর রহমান ফোনে জানায়, আমি জমি বিক্রি করেছি জমি বেদখল করার কোন চিন্তা করি নাই ওদের জমি ওরা পাবে। এলাকাবাসী জানায়, তারা জমি ক্রয় করে খারিজ ও ভূমি উন্নয়ন কর দিয়ে ভোগদখলে আছে জমিতে খুঁটি কেন পুঁতেছে তা জানি না বলে সুষ্ঠু সমাধানের জন্য জোর দাবি জানিয়েছেন অনেকেই।

Tag
আরও খবর