নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে গঠনতন্ত্র তৈরি এবং সরকারি বিভিন্ন সুবিধা প্রাপ্তি বিষয়ক প্রশিক্ষণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আত্মনির্ভরশীল দলের সদস্যদের সংগঠন/আত্মনির্ভরশীল দলের গঠনতন্ত্র তৈরি এবং সরকারি বিভিন্ন সুবিধা প্রাপ্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৪ রবিবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে অংশগ্রহণকারীগণ সংগঠন/আত্মনির্ভরশীল দল ও এর গঠনতন্ত্র/নীতিমালা সম্পর্কে ধারণা পাবে। সরকারি দপ্তর থেকে নিবন্ধন/রেজিস্ট্রেশন প্রাপ্তির ধারণা পেয়ে রেজিস্ট্রেশন করবে। প্রশিক্ষণে কারিতাস বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান, সীডস প্রকল্প কি? সীডস প্রকল্পের প্রধান কার্যক্রম নিয়ে সহভাগিতা অংশগ্রহণমূলক মনিটরিং কি? আত্মনির্ভরশীল দলের লক্ষ্য, উদ্দেশ্য, কমিটি, সদস্য সংখ্যা, নির্বাচন, সভা প্রভৃতি বিষয় নিয়ে সহভাগিতা, ওয়ার্ড সংগঠন (সিবিও) সম্পর্কে ধারণা, সরকারি দপ্তর থেকে নিবন্ধন/রেজিস্ট্রেশন প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে ধারণা প্রদান সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার উপায় প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত কর্মপরিকল্পনা প্রণয়ন। উক্ত প্রশিক্ষণ প্রদান করেন, ঝিনাইগাতী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকনুজ্জামান, কারিতাস ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী মিস: অনন্যা সাংমা ও মাঠ সহায়ক মিসেস লিয়া হাগিদক। প্রশিক্ষণে কাংশা ইউনিয়নের পানবর গ্রামের মোট ২টি আত্মনির্ভরশীল দলের ২০ জন সদস্য অংশগ্রহণ করে।

Tag
আরও খবর