নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের শ্রীবরদীতে আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আয়োজনে ও হারিয়াকোনা থেংআ এসআরজির সহযোগিতায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৪ রোববার হারিয়াকোনা প্রি-স্কুল প্রাঙ্গণে আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, হারিয়াকোনা থেংআ এসআরজির সভাপতি হান্না মৃ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, হারিয়াকোনা গ্রাম কাউন্সিল চেয়ারম্যান এসো চিরান, উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ, মাঠ সহায়ক সুলভ দফো প্রমুখ। মাঠ সহায়ক তিলোত্তমা রিছিলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ। আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩টি ইভেন্টে ১. শিশুদের দল, ২. কিশোর-কিশোরীদের দল ও ৩. এসআরজি সদস্যদের দলে প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিষয় ছিল-সংখ্যা গণনা, গসেরং (ছড়া) আবৃতি, আদিবাসী নৃত্য, গান, রেরে, আজিয়া প্রভৃতি। প্রতিযোগিতার পাশাপাশি অতিথিবৃন্দ বক্তৃতায় বলেন, আদিবাসী ভাষা, সংস্কৃতি চর্চায় এই প্রতিযোগিতা শিশু কিশোর ও যুবদের প্রেরণা যোগাবে। আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ৬২ জন অংশগ্রহণকারী ছিলেন। প্রায় দেড় শতাধিক দর্শক সাংস্কৃতিক প্রতিযোগিতা উপভোগ করেন ।

Tag
আরও খবর