নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

কিশোরগঞ্জে পরীক্ষার ফি না দেওয়ায় শিক্ষার্থীকে পেটালেন কোচিং পরিচালক



নীলফামারীর কিশোরগঞ্জে পরীক্ষার ফি না দেওয়ায় আরিফ হোসেন (১৬) নামের এক শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন সৃষ্টি বৈকালিন কোচিং সেন্টারের পরিচালক রুহুল আমিন।

 

ঘটনাটি ঘটেছে রোববার বিকালে উপজেলার উত্তর দুরাকুটি সড়কে অবস্থিত সৃষ্টি বৈকালিন কোচিং সেন্টারে। আহত ওই ছাত্র উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর মেকরাজপাড়ার মৃত জমশের আলীর ছেলে ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 


আহত শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, কোচিং করার জন্য ক্লাসে গেলে ক্লাসের মডেল টেস্ট পরীক্ষার জন্য ৬৫০ টাকা চাইলে ফি দিতে না পারায় বাঁশের লাঠি দিয়ে আমার ডান হাতে আঘাত করলে আমি মাটিতে পড়ে যাই। অবস্থা আশংকা জনক হওয়ায় আমার বন্ধুরা তাৎক্ষণিকভাবে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

ছাত্রকে মারধরের বিষয়ে জানতে চাইলে সৃষ্টি বৈকালিন কোচিং সেন্টারের পরিচালক রুহুল আমিন জানান, আপনি কোথায় আছেন,আমি সন্ধ্যায় আপনার সাথে দেখা করব বলে এড়িয়ে যান।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন, শিক্ষার্থীকে মারধরের কথা শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 




আরও খবর