নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে নাগরিক সংলাপ

শেরপুরে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার শহরের একটি আবাসিক হোটেলের সভাকক্ষে স্বাবলম্বী উন্নয়ন সংস্থার আস্থা প্রকল্পের আওতায় গঠিত যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্ম যৌথ আয়োজনে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। নাগরিক প্ল্যাটফর্ম সদস্য এসএম আবু হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম। আস্থা প্রকল্পের সমন্বয়কারী ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক বিপ্লব দে কেটু, দেবাশীষ সাহা রায়, জনউদ্যোগ সদস্য সচিব হাকিম বাবুল, প্রকৌশলী শুভজিত নিয়োগী, ইমাম মাওলানা সাইদুর রহমান ছাড়াও যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্ম সদস্য ও সুধীবৃন্দ আলোচনায় অংশ নেন। সংলাপে অংশগ্রহণকারীরা বৈষম্যহীন পরিবার, সমাজ ও দেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। পরিবার ও সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন উদ্যোগ ও আলোচনা করা হয়। সংলাপে গত ৫ আগস্টের পর একশ্রেণীর দুর্বৃত্তরা সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে বলে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত অতিথিগণ। সামনে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গাপূজায় সকলকেই নিজ নিজ অবস্থান থেকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মহল্লায় মহল্লায় সচেতনতা সৃষ্টির ওপর জোর দেওয়া হয়। 

Tag
আরও খবর