সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

তিনি কলম ধরেন গতানুগতিক ধারার বাইরে গিয়ে

ছবি: লেখক ইয়াসিন আরাফাত বিজয় ©টাইমলাইন

এ যুগের ভিন্ন ধারার একজন প্রাবন্ধিক ও কলামিস্ট ইয়াসিন আরাফাত ‌বিজয়। গল্পকার হিসেবেও বেশ নান্দনিক তিনি। যমুনার অববাহিকায় ২০০১ সালের ২০ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ছালাভরা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল মোতালিব, মাতা তাহমিনা খাতুন। বেড়ে উঠা নিজ গ্রামেই।


গল্পের বইয়ের প্রতি ভালোলাগা শৈশব থেকেই। ৭ম শ্রেণীতে‌ পড়া অবস্থায় স্থানীয় মাসিক "কৌমুদ' পত্রিকায় একটি কবিতা প্রকাশের মাধ্যমে তার লেখক সত্তার আত্মপ্রকাশ ঘটে। তারপর থেকে সময়ের সাথে সাথে সাহিত্য চর্চার প্রতি অনুরাগ বাড়তে থাকে। ডায়েরি লেখার পাশাপাশি এক সময় তিনি তার চিন্তিত সংকট ও সম্ভাবনা নিয়ে জাতীয় পত্রিকায় লেখালেখির সাহস দেখান। এবং তার লেখা পাঠকদের ভিন্ন ধারার চিন্তা করতে উদ্বুদ্ধ করে। ধারাবাহিকভাবে তিনি এখন নিয়মিত কলাম, ফিচার, ছোটগল্প, প্রবন্ধ লিখে যাচ্ছেন দেশের প্রথম সারির জাতীয় পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোতে।


তিনি বিশ্বাস করেন এই যুগের সচেতন পাঠকদের মধ্যে তার অবস্থান দৃঢ়। তার বিশ্লেষণ এবং চিন্তাধারার প্রেক্ষাপটও ভিন্ন। প্রকৃতি ও বৃক্ষের প্রতি তিনি বিশেষ দরদ অনুভব করেন। "লেখকের সত্যিকারের পুঁজি তার সত্য" এই মর্মে চুড়ান্ত আস্থা তার। সমালোচনাকারীরা তার জীবনের এগিয়ে চলার অন্যতম রসদ বলে তিনি মনে করেন। মানবিক মানুষ হওয়ায় তার অন্যতম লক্ষ্য।


বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে "ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স" বিভাগে বি.এস.সি ২য় বর্ষে অধ্যয়নরত। পাশাপাশি প্রগতিশীল সংগঠনের বিভিন্ন দায়িত্বে বিরামহীন কাজ করে যাচ্ছেন।


প্রতিশ্রুতিশীল লেখকরা সমাজের দর্পণ এই বার্তা ছড়িয়ে দিতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে "লেখক চত্বর" এর ভিত্তি প্রস্তর করেন। তিনি নিজ বিশ্ববিদ্যালয়ের আজকের পত্রিকার 'পাঠকবন্ধুর' আহ্বায়ক। এবং বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের অর্থ সম্পাদকের দায়িত্বে আছেন। লেখালেখি ও সাংগঠনিক কার্যক্রমের জন্য তার অর্জন-


রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৩ সালে ডিসেম্বরে 'মাসিক সেরা লেখক' নির্বাচিত হয়েছেন।

এবং একই বছর 'বর্ষসেরা সংগঠক' হিসেবে পুরস্কৃত হন।

আরও খবর