নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঈশ্বরগঞ্জে আজ হুমায়ূন মেলা


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গল্পের জাদুকর হুমায়ূন আহমেদ স্মরণে আজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে হুমায়ূন মেলা। হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে হুমায়ূন আহমেদ কেন্দ্রীয় পাঠক ফোরামের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মেলা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে বিকেলে বিতর্ক প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা প্রকাশ, হুমায়ূন -সাহিত্য চরিত্রের মিলনমেলা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে কবি সাহিত্যিক ,সাহিত্যপ্রেমিক ও সাধারণ মানুষের মাঝে উৎসাহ বিরাজ করছে।

মেলা আয়োজন উপলক্ষে হুমায়ূন আহমেদ কেন্দ্রীয় পাঠক ফোরামের মূখ্য সমন্বয়ক ও ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, হুমায়ূন আহমেদ কেন্দ্রীয় পাঠক ফোরাম প্রতিবছর কিছু ব্যতিক্রমি আয়োজনের মাধ্যমে বাংলা সাহিত্যের এই কালজয়ী কথা সাহিত্যিককে শ্রদ্ধা জানিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও কিছু ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় সাহিত্যিকের জন্মবার্ষিকী বর্ণিল করে তুলতে চাই। মূলত এই তরুণ প্রজন্মকে বইমুখী, পাঠ মুখী করে তুলতে যে মানুষটি সবচেয়ে  বেশি অবদান রেখেছেন তিনি হুমায়ূন আহমেদ। তার লেখা, তার সৃষ্টি দীর্ঘ বছর ধরে বাংলা ভাষাভাষী পাঠক সমাজকে মোহাচ্ছন্ন করে রেখেছে । বাংলা সাহিত্যে তিনি অমর হয়ে থাকবেন তার সৃষ্টির মাধ্যমে, তার প্রথা বিরোধী জনপ্রিয় লেখনীর মাধ্যমে। তার অমর স্মৃতির প্রতি শ্রদ্ধারতি জানাতেই আমাদের এ আয়োজন। আলোচ্য হুমায়ূন মেলার সার্বিক বিষয়ের ব্যবস্থাপনা, সহযোগিতা করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন। এর মাধ্যমে উপজেলা প্রশাসনের মননশীলতার বহিঃপ্রকাশ ঘটেছে।


আরও খবর
6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

৩ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে




deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৪০ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৪৩ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে