নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

শেরপুর জেলার শেরপুর সদর উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় বলাইয়েরচর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে অংশগ্রহণকারীগণ দক্ষতা উন্নয়নের উন্নয়ন হবে, দুর্যোগের সময়ে ইউনিয়ন পর্যায়ে কার্যকরী ভূমিকা পালন করবে। প্রশিক্ষণে কারিতাস বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান, সীডস প্রকল্প কী? সীডস প্রকল্পের প্রধান কার্যক্রম নিয়ে সহভাগিতা, দুর্যোগ কী? দুর্যোগের কারণসমূহ, দুর্যোগের ধরন, দুর্যোগ মোকাবেলায় করণীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গঠন, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব-কর্তব্য, দুর্যোগের ধরন দুর্যোগ মোকাবেলায় করণীয় প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত কর্মপরিকল্পনা প্রণয়ন ও আলোচনা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, বলাইয়েরচর ইউপি চেয়ারম্যান মো. মনিরুল আলম, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মহিলা ইউপি সদস্য মোছা. রুবিয়া আক্তার, ইউপি সদস্য মো. নাছির উদ্দিন, মো. দুলাল হোসেন, চরসাহাব্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ। প্রশিক্ষণে সহায়তা করেন, সচিব মো. আব্দুল্লাহ আল মামুন ও মাঠ সহায়ক সুবল ম্রং। প্রশিক্ষণে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট ২৫ জন সদস্য অংশগ্রহণ করে।

Tag
আরও খবর