সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশন এর গ্লোবাল ক্যাম্পেইন ENOUGH প্রচারাভিযান উদ্বোধন

সকল স্তরে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, শিশুর পুষ্টির অবস্থার উন্নয়ন, কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে  বাংলাদেশের সকল শিশুর জন্য পর্যাপ্ত পুষ্টিকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপির আয়োজনে মঙ্গলবার সকালে ডাক দিয়ে যাই সম্মেলন কক্ষে গ্লোবাল ক্যাম্পেইন ENOUGH প্রচারাভিযান এর উদ্বোধন হয়। উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো: মিজানুর রহমান, সিভিল সার্জন কাম- তত্ত্বাবধায়ক,পিরোজপুর। বিশেষ অতিথি মো. আলতাফ হোসেন উপ-পরিচালক মহিলা অধিদপ্তর পিরোজপুর মোঃ শহিদুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার পিরোজপুর সদর ।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপির প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিল্টন সিং, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, পিরোজপুর এপি, অনুষ্ঠানে ব্রাক, উদ্দীপন , রিক সমৃদ্ধি কর্মসূচি, ডাক দিয়ে যাই সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মএলাকার শিশু ফোরাম, ইয়ুথ ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটি , নগর উন্নয়ন কমিটির প্রতিনিধিগণ শিক্ষকগণ, ধর্মীয় নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ENOUGH প্রচারাভিযান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে টেকসই কৃষি প্রশিক্ষণ,অবকাঠামো শক্তিশালী করুন, স্কুল মিল প্রোগ্রাম, কমিউনিটি পর্যায়ে পুষ্টি কর্মশালা, খাদ্য বিতরণ নেটওয়ার্ক  সহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে যার ফলে বাংলাদেশের ০-১৮ বছর বয়সী সকল শিশু পর্যাপ্ত পুষ্টিকর নিরাপদ খাবার ও খাদ্য নিরাপত্তার মধ্যে বেড়ে উঠবে।পিরোজপুরে উক্ত কার্যক্রম টি ২০২৪- ২০২৬ আগামি তিন বছরের জন্য বাস্তবায়ন করেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি।

Tag
আরও খবর