ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-09-2024 03:45:25 am

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছেন।


মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি সেনারা সাবরা সিটির পাশ্ববর্তী একটি এলাকায় বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছেন। সেনাদের এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।


আলজাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় ৪১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৯৫ হাজারের বেশি মানুষ।


গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, সোমবার উপত্যাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উত্তর গাজায় ইসরায়েলি সেনারা ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরমধ্যে তিনজন একটি বেসমারিক সমাবেশে বিমান হামলায় নিহত হয়েছেন


এতে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুই শিশু ও এক নারীসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।


সিভিল ডিফেন্স আরও জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েজেন। জাতিসংঘের সংস্থাগুলো বলছে, ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার ৯০ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া সেখানবার প্রায় পাঁচ লাখ মানুষ বিপর্যকর ক্ষুধার সম্মুখীন। এমনকি উপত্যকাটির বেশিরভাগ হাসপাতালও বন্ধ অবস্থায় রয়েছে।

আরও খবর