নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরে বৈষম্যহীন সমাজ গঠনে ও শান্তি সম্প্রীতি রক্ষায় নাগরিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর জেলায় আস্থা প্রকল্পের জেলা নাগরিক প্লাটফর্ম এর উদ্যোগে বৈষম্যহীন সমাজ গঠনে ও শান্তি সম্প্রীতি রক্ষায় নাগরিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার সকালে শহরের হোটেল আয়সার ইন এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 


আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা নাগরিক প্লাটফর্ম এর আহ্বায়ক সহকারী অধ্যাপক (অব.) আবুল হাশেম। আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্যহীন শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়ার ৫৩ বছর পার হয়ে গেলেও আমরা আমাদের দেশকে এখনো বৈষম্যহীন, সহিংসতামুক্ত ও অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলতে পারি নি। 


প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে দেশের অবস্থান পরিবর্তন হবে। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশে সংবিধানের পরিপূর্ণ বাস্তবায়ন হলে সমাজ থেকে সহজেই কমে যেতে পারে, প্রতিষ্ঠিত হবে অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ। আলোচনা সভায় মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, আদিবাসীসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। 


আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি নেতা সোলায়মান আহমেদ, নৃত্যগুরু কমল কান্তি পাল, আদিবাসী নেত্রী সূচনা রিছিল, পেশ ইমাম মো: সাইদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম আবু হান্নান, শিক্ষক নেতা ফরিদ আহাম্মেদ, শিক্ষক তন্ময় পাল, শহীদ মোস্তফা পাঠাগারের সাধারণ সম্পাদক শুভজিৎ নিয়োগী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ঝিনাইগাতীর সভাপতি রবেতা ম্রং প্রমুখ। বর্তমান সময়ে এই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রাসঙ্গিক বিষয়ের মিটিং আয়োজন করায় বক্তারা নাগরিক প্লাটফর্ম ও আস্থা প্রকল্পকে ধন্যবাদ জানান।

Tag
আরও খবর