প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

নিয়োগ বাণিজ্যের দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষককে অবরুদ্ধ, দফায় দফায় বৈঠক

নিয়োগ বাণিজ্যের দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষককে অবরুদ্ধ, দফায় দফায় বৈঠক 


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাধীন কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী মাস্টার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ  জোসেফ আলী ও সাবেক সভাপতি, মোঃ জাইদুল হক জাহিদ বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে ৩ মাস পূর্বে একজন আয়া ও একজন অফিস সহায়ক পদে লোক নিয়োগ করে তাদের নিকট থেকে উনিশ লক্ষ টাকা গ্রহণ করে। দীর্ঘদিন প্রতিষ্ঠানের জরাজীর্ণ অবস্থা থাকার পরেও বিদ্যালয়ের উন্নয়নের কাজ না করে টাকা আত্মসাতের চেষ্টা করলে এলাকাবাসী ও অভিভাবক এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের অভিযোগ করে। যার পরিপ্রেক্ষিতে  উপজেলা একাডেমিক সুপারভাইজারকে তদন্তের দায়িত্ব দেয় উপজেলা নির্বাহী অফিসার ।এর প্রেক্ষিতে প্রধান শিক্ষক ও সভাপতিকে অভিযোগের স্বপক্ষে প্রামানদিসহ উপস্থিত থাকার জন্য চিঠি প্রদান করা হয়।

অপরদিকে  দফায় দফায় বৈঠক করে কোন লাভ না হওয়ায় এলাকায় মাইকিং করে এলাকাবাসী। ১২ সেপ্টেম্বর দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলা প্রতিনিধিরা প্রাধান শিক্ষকে নিয়ে বৈঠক করলেও কোন সুরাহা পাওয়ায়, উত্তেজিত এলাকাবাসী প্রাধান শিক্ষকে দেড় ঘন্টা অফিস রুমে অবরুদ্ধ করে রাখেন । এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলা প্রতিনিধিরা প্রাধান শিক্ষককের সাথে আবারও বৈঠক করেন ।


এলাকাবাসী খলিলুর রহমান মিঠু,আজিজুল হক ও  খলিল জানান, প্রধান শিক্ষকের দুর্নীতির বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি এবং অনেকবার বৈঠক করেছি, দুটি নিয়োগে ১৯ লক্ষ টাকা নিয়েছে প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি অনেক চেষ্টা করেছি সমাধানের জন্য আমরা ব্যর্থ হয়েছি, আজকে একটি তদন্ত হওয়ার কথা সেটির হয়নি,  এখন আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করব। 

আজোয়াটারী মাস্টার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ  জোসেফ আলী, জানান,নিয়োগে আমি কোন প্রকার টাকা গ্রহণ করিনি, একটি পক্ষ আমার কাছে প্রায় চাঁদা দাবি করে,চাঁদা না পেয়ে আজকে আমাকে অফিস কক্ষে অবরোধ করে রেখেছে। 

 আজোয়াটারী মাস্টার পাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জাইদুল হক জানান, নিয়োগ প্রক্রিয়ায় আমরা কোন প্রকার টাকা গ্রহণ করিনি।


উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি। 


এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাহাতাব হোসেন জানান,আমি নতুন এসেছি বিষয়টি জানি না,তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর