ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পীরগাছায় পাঁচশতাধিক মানুষ পেলেন ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা

পীরগাছায় পাঁচশতাধিক মানুষ পেলেন ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা

রংপুরের পীরগাছায় চক্ষু, ডায়াবেটিক ও জেনারেল মেডিসিন রোগিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ী হাইস্কুল সংলগ্ন মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ইনসাফ চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় ও ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ কর্ণেল আব্দুল বাতেনের আয়োজনে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। এদিনে বিভিন্ন এলাকা থেকে ৫২০জন রোগি সকাল থেকে চিকিৎসা সেবা নিতে ক্যাম্পে ভিড় করেন। এর মধ্যে চক্ষু রোগি ১৮০জন, ডায়াবেটিক রোগি ১৯০জন ও ব্লাড পরীক্ষা ১৫০জনের করা হয়। 

কারো পায়ে সমস্যা, কোমরে ব্যথা, কেউ ডায়াবেটিস পরীক্ষা করতে আসেন। কেউ আসেন রক্ত পরীক্ষা করতে। বিভিন্ন বয়সের রোগির পাশাপাশি স্কুল শিক্ষার্থীরাও চিকিসা সেবা নিতে আসে। রংপুর কমিউনিটি হাসপাতালের চিকিৎসক আয়শা হাবিব মিম জানান, রোগিদের আমরা ডায়াবেটিস, ব্লাড প্রেসার, অনেকে তাদের রক্তের গ্রুপ জানেন না তাদের রক্তের গ্রুপ নির্ণয় করছি। 

ইনসাফ চক্ষু হাসপাতালের একজন চিকিৎসক জানান, যাদের চোখে ছানি, চোখে মাংস বাড়া তাদেরকে আমরা ফাইন্ড আউট করে চিকিৎসা দিচ্ছি। 

স্বেচ্ছাসেবক ইমরান আলী জানান, এলাকার গরীব ও অসহায় মানুষের কথা চিন্তা করে সাবেক অধ্যক্ষ কর্ণেল আব্দুল বাতেন তার নিজ উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ইনসাফ চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস আলী জানান, চক্ষু রোগিদের যথাযথ সেবা দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের অপারেশন সংক্রান্ত বিষয়ে সাধ্যমতো চেষ্টা করা হবে। 

আরও খবর