গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

রোহিঙ্গা ঢল ঠেকাতে সীমান্তে কড়া পাহারায় বিজিবি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-09-2024 07:20:33 am


তুমুল সংঘর্ষ চলছে মিয়ানমারে। বিভিন্ন রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর লড়াই আরও তীব্র হচ্ছে। একের পর এক ঘাঁটি এবং অসংখ্যা সেনা হারিয়ে ইতিমধ্যেই বেকাদায় পড়েছে দেশটির ক্ষমতাসীন জান্তা। এরই মধ্যে দেশটির রাখাইন প্রদেশে সামরিক বাহিনী এবং জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত বৃদ্ধির জেরে ফের বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ঢল আসার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য সেই ঢল ঠেকাতে ইতোমধ্যে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি ও পাহারা বৃদ্ধি করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।


সরকারি তথ্য অনুযায়ী, গত জুন মাস থেকে এ পর্যন্ত অন্তত ১৮ হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেছেন, গত তিন মাসে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং আমরা জানতে পেরেছি যে আরও কয়েক হাজার (রোহিঙ্গা) প্রবেশের অপেক্ষায় রয়েছে। পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। তাই এখন সীমান্তে নজরদারি-প্রহরা বৃদ্ধি করা ব্যতীত আর কোনো উপায় আমাদের সামনে নেই।


নাম প্রকাশ না করার শর্তে আরেক কর্মকর্তা বলেন, পরিস্থিতি সত্যিই বেশ কঠিন। কারণ মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্তের দৈর্ঘ্য ২৭১ কিলোমিটার। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী যদি তৎপর না থাকে, তাহলে শুধু আমাদের পক্ষে এই দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত রাখা কঠিন। কারণ এত লোকবল এবং রসদ আমাদের নেই।


প্রসঙ্গত ২০১৭ সালের আগস্টে রাখাইনে কয়েকটি পুলিশ স্টেশন এবং সেনা ছাউনিতে একযোগে বোমা হামলা হয়। রোহিঙ্গা জনগোষ্ঠীভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) এই হামলার দায় স্বীকার করে।


হামলার জবাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সেনাবাহিনী। সেনা সদস্যদের নির্বিচার হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের মুখে টিকতে না পেরে সে সময় আরাকান থেকে দলে দলে বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা। ১০ লাখেরও বেশি রোহিঙ্গা সে সময় বাংলাদেশে এসে পৌঁছেছিল। কক্সবাজারের টেকনাফ থানার কুতুপালং শরণার্থী শিবিরে তাদের রাখা হয়েছে।


এই রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় সেসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে বিভিন্ন সময়ে বেশ কয়েকবার প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রস্তাব দিয়েছে। কিন্তু প্রতিবারই সেসব প্রস্তাব নাকচ করে দিয়ে শেখ হাসিনা বলেছিলেন, রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।


ক্ষমতার পট পরিবর্তনের ফলে বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় আছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বর্তমানের সরকারের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বিভিন্ন ইস্যুতে সঙ্গে মতপার্থক্য থাকলেও রোহিঙ্গা প্রশ্নে বিগত সরকারকেই তারা অনুসরণ করতে চান। আমরা যদি তাদেরকে নাগরিক হিসেবে নিবন্ধন করা শুরু করি, তাহলে (আরাকান) থেকে জোয়ারের মতো রোহিঙ্গারা আসা শুরু করবে এবং আমরা তা সামলাতে পারব না। তাই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো বা তাদের প্রত্যাবাসনের ব্যাপারটিকে আমরা আর কতদিন উপেক্ষা করব- এটি এখন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সূত্র : রয়টার্স

আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে