সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাতভর রাজ-মিমের ফোনালাপ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-11-2022 06:08:30 am

ধীরে ধীরে সিনেমা হলে বাড়ছে দর্শক, অন্যদিকে বাড়ছে তারকাদের ব্যক্তিজীবন নিয়ে চর্চা। নানা কারণেই তারকাদের ঘরের খবর দরজা পেরিয়ে চলে আসছে বাইরে। শাকিব-অপু-বুবলীর পর গত তিন দিন আলোচনার ঝড় বইছে রাজ, পরী আর মিমকে নিয়ে। এই তিনের সঙ্গে জড়িয়েছে পরিচালক রায়হান রাফীর নামও। রাফী জানিয়েছেন, এই মুহূর্তে ‘দামাল’ সিনেমা নিয়ে ব্যস্ত তিনি। তবে শিগগির এ বিষয়ে অফিশিয়াল স্টেটমেন্ট দেবেন এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবেন। 


পর্দায় মিমের সঙ্গে শরীফুল রাজের প্রেমের সম্পর্ক সবাই দেখেছেন। ‘পরাণ’ ও ‘দামাল’-এ তাঁদের জুটি দর্শক পছন্দও করেছেন। তাই মিম-রাজ জুটিতে আপত্তি নেই পরীমণিরও। তবে মাঝরাতের আলাপ বন্ধ চান জানিয়ে শুক্রবার রাতে আবারও ফেসবুকে পোস্ট দিয়েছেন পরী। ফেসবুকে পরী লেখেন, ‘বিশ্বাস কর মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ—সবকিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের সিনেমা হল রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই। এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো, তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারা রাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।



ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দিবাগত রাতে পরীমণির এক ফেসবুক স্ট্যাটাস ঘিরে। ১০ নভেম্বর এক পোস্টে নির্মাতা রায়হান রাফীকে ট্যাগ করে পরীমণি লেখেন, ‘সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি!’ এরপর মিমকে ট্যাগ করে লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ সবশেষে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই নায়িকার ভাষ্য, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’ তবে এ বিষয়ে মন্তব্য করতে বেশি সময় নেননি মিম। আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফেসবুকে দেওয়া পরীমণির ‘মনগড়া, মিথ্যা, বানোয়াট’ স্ট্যাটাস নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মিম। মিম মনে করছেন, তাঁর বর্তমান সাফল্য অনেকে মেনে নিতে পারছে না। তাই এমন কথা রটাচ্ছে।


মিমের এমন কথার জবাব দিয়েছেন পরী। তিনি জানান, রাজের সঙ্গে মিম জুটি হয়ে কাজ করুক, এমনটা তিনিও চান। এমনকি নির্মাতাদেরও এই জুটি নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন বলে ফেসবুকে জানিয়েছেন পরীমণি। সেই সঙ্গে ফাঁস করেছেন মিমের সঙ্গে তাঁর কথোপকথনের একটি স্ক্রিনশট। যেটিকে পরীমণি তাঁর অভিযোগের সপক্ষে প্রমাণ হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন।


 সেখানে একজন নির্মাতার ওয়েব সিরিজে মিমের কাজ করার ব্যাপারে কথা বলতে দেখা যাচ্ছে মিম ও পরীকে।


এসব ঘটনায় সোশ্যাল মিডিয়াসহ চারদিকে যখন উত্তাপ ছড়াচ্ছে, মিম ও রাজ তখন চুপ মেরে আছেন। ফোন রিসিভ করছেন না কেউ। বৃহস্পতিবার পরীর পোস্টের পর মিম পাল্টা পোস্ট শেয়ার করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু গতকাল পরী নতুন পোস্ট দিলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে আর কোনো পোস্টও দেননি মিম।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

২৬ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩২ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে