জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২৬ মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা। জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা ময়মনসিংহে চাদাবাজির ঘটনায় আসামী গ্রেপ্তার ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত

পাঁচবিবিতে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বিন্নিপাড়া গ্রামে দিনদুপুরে সাংবাদিক গোলাপ হোসেনের বাড়িতে হামলা, ভাংচুর ও তাঁর স্ত্রী-সন্তানকে মারধর করেছে প্রতিপক্ষরা। গত ৫ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগি বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন, মোঃ কামরুল হোসেন (৩০), মোঃ জাহিদুল ইসলাম (৪০), মোঃ ইয়ামিন (৩২), আইয়ুব আলী (৪৬), জাহিদ হোসেন (২০), মোঃ ইউনুস (২৮), পাপরুল ইসলাম (৩৫) ও মোঃ শরিফুল ইসলাম (২৮)।

মামলার বিবরণে জানা গেছে, সাংবাদিক গোলাপের ইটের বাড়ি নির্মানের জন্য ১নং ও ৪নং আসামীকে কন্টাক্ট দেয়। তারা কাজটি সম্পুর্ণ করিলে তিনি টাকা বুঝে দেন। এর পরেও আসামীরা অস্ত্রসস্ত্র নিয়ে গত ৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে তার বাড়িতে হামলা ও ভাংচুর করে ২ লাখ টাকার ক্ষতি করে। এসময় বাড়িতে থাকা তার ১ম ছেলে প্রিন্স হাবিব মিম ও স্ত্রী মেরিনা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারপিট করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামীরা তার ঘরে ঢুকে ৫০ হাজার টাকা, স্বর্ণের চেন ও একটি সাইকেল লুট করে নিয়ে যায়। সে সময় বিভিন্ন হুমকি দিয়ে তারা চলে যায়। পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় প্রিন্স হাবিব মিমকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

এ মামলার বাদি দৈনিক আমার সংবাদ পত্রিকা ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক গোলাপ হোসেন বলেন, আমার বাড়িতে ঢুকে আমার স্ত্রী সন্তানের উপর হামলার ও লুটপাটকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর