তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

প্রতারণা করে মডেলের সঙ্গে ঘনিষ্ঠ হন জয়জিৎ

পশ্চিমবঙ্গে আরজি করের ঘটনার রেশ না কাটতেই শোবিজ অঙ্গনে যৌন হয়রানি, হেনস্তার ঘটনায় উত্তাল ভারতের সিনেমাপাড়া। টালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নারী হেনস্তার ঘটনা এখন চর্চার তুঙ্গে।


সম্প্রতি টালি পরিচালক অরিন্দম শীলকে শ্লীলতাহানির অভিযোগে বরখাস্ত করেছে কলকাতার পরিচালক সমিতি। থানায় জিডিও হয়েছে তার নামে। অরিন্দমের পর এবার তালিকায় নাম উঠে এল অভিনেতা জয়জিৎ ব্যানার্জির।


ভারতীয় গণমাধ্যমের খবর, বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতে জয়জিৎ-র বিরুদ্ধে অভিযোগ আনেন এক মডেল। তিনি কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে বছর তিন আগে অভিনেতা নিজে ফেসবুক মেসেঞ্জারে মডেলের সঙ্গে যোগাযোগ করেন। মডেলের কথায়, আমি অভিনয় করার জন্য অপেক্ষা করছিলাম। ফলে জয়জিৎ নিজে থেকে যোগাযোগ করায় আমি হাতে যেন চাঁদ পেলাম। কিন্তু এক পর্যায়ে জয়জিৎ-র কথার ধারা বদল হতে থাকে, সোজাসুজি শারীরিক সম্পর্কের কথা বলেন। বলেন কিছু পেতে গেলে নাকি কম্প্রোমাইজ করতে হবে।


মডেল জানান, জয়জিৎ নিজের স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার আশ্বাস দিয়ে তার সঙ্গে একাধিকবার সহবাস করেন। কিন্তু, কিছু সময়ে পর তিনি বুঝতে পারেন জয়জিৎ মিথ্যা আশ্বাস দিচ্ছেন। ফাঁদে পড়েছেন বলে ভেবে বসেন ওই মডেল।


জয়জিৎ-র স্ত্রীকে এসব কথা জানান ওই মডেল। তার কথায়, তবে, তাতে কোনও লাভ হয়নি। জয়জিৎ-র স্ত্রী পাত্তা তো দেয়ই নি, সঙ্গে বলেন জয়জিৎ-র এমন অনেক সম্পর্ক আছে।


এই মডেল কেন এতদিন চুপ ছিল, সে উত্তরে জানান, এখনও সমাজ এই ধরনের ঘটনায় মেয়েদের দায়ী করে। অভিযোগের আঙুল তোলে তাদের দিকে। যার জেরে কালিমালিপ্ত হয় মেয়েটি।

আরও খবর

6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৮ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে






6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে