আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই ঘটনায় তোলপাড়,  থানায় মামলা মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: নোয়াখালীতে শিক্ষামন্ত্রী বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানা হেফাজতে দোকানদার ধামরাইয়ে পুলিশের চেকপোস্টের কাছ থেকেই ছিনতাই তা'মীরুল মিল্লাত টঙ্গীতে বিএনসিসি পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় সভা সাংবাদিক দিলীপের বাবা নিয়ে আবেগঘন পোস্ট, "বিশ্ব বাবা দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি" বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?

পিরোজপুরে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার মানোয়ন্নন এবং শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সাথে মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১১.০০ টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার জেলা প্রশাসক জনাব মো: জাহেদুর রহমান। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জনাব মো: বাবর তালুকদার। 


মতবিনিময় কালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুর জেলার সাধারন শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিরোজপুরের সাধারন শিক্ষার্থীদের পক্ষে কথা বলেন মো মুসাব্বির মাহমুদ সানি, শাহরিয়ার আমীন সাগর, মুইন উদ্দীন, রেদওয়ানুল ইসলাম,মো: অভি।  এছাড়া  পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) বাবর তালুকদার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ  নিশ্চিতকরণে কাজ করার অঙ্গীকার করেন৷  


এসময় পিরোজপুর জেলার  অভিভাবকগণ গত পনেরো বছরের শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান  বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারন শিক্ষার্থীরা এসময় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যাপারে গুরুত্বরোপ করেন। তারা প্রতি বৃহস্পতিবার বিতর্ক ক্লাব, সাংস্কৃতিক ক্লাব ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীদের ভেতরে জ্ঞান ও আদর্শ ভিত্তিক প্রতিনিধি তৈরীর কথা বলেন। 


এসময় প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষকদেরকে মানুষ গড়ার কারিগর উল্লেখ করে বলেন একজন শিক্ষক কোনো দলের হতে পারেনা শিক্ষক হতে হবে দল নিরপেক্ষ, তারা সম্মানিত, তাদের আর্দশে আজকের শিশুরাই আগামী দিনের বড় সম্পদ হিসেবে গড়ে উঠবে তাই তাদেরকে আদর্শিক শিক্ষক হিসেবেই শিক্ষাদান করতে হবে।

বৈষম্যের দিন শেষে দেশকে সামনে এগিয়ে নেয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।



Tag
আরও খবর