গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৬ কিলোমিটার সড়কে ২৪ টি গতিরোধক: দুর্ঘটনার আশঙ্কায় যানবাহন


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল ডাঙ্গারহাট হতে কেল্লাবাড়ি পযন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কে ২৪ টি স্পিড ব্রেকার অর্থাৎ গতিরোধক হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় যানবাহন। এই পাকা সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন।


এই রাস্তাটি বাহাগিলী ইউনিয়ন ছুঁয়ে পার্শ্ববর্তী উপজেলা তারাগঞ্জে পৌঁছেছে।বাহাগিলী, নিতাই,খাতামুধুপুর,চাঁদখানাসহ বেশ কয়েকটি ইউনিয়নের লোকজন এই সড়ক দিয়ে চলাচল করে থাকেন।


জানা যায়,এলজিইডি'র অর্থায়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে কেল্লাবাড়ি বাজার হইতে কালুরঘাট নতুন বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কের সংস্কার কাজ এর মধ্যে ৬ কিলোমিটার সড়কের কাজ শেষ হলেও এখনো ১ কিলোমিটার সড়কের কাজ শেষ হয়নি। তবে ৭ কিলোমিটার সড়কের মধ্যে ৬ কিলোমিটার সড়কের সংস্কার কাজ শেষ হলেও বর্তমানে ‘গোঁদের উপর বিষফোঁড়া’ হয়ে দাঁড়িয়েছে গতিনিয়ন্ত্রক বাঁধ (স্পিড ব্রেকার)। 


সরেজমিনে দেখা যায়, প্রায় ৬ কিলোমিটার সড়কে গুপ্তঘাতকের মতো শুয়ে আছে ২৪ টি স্পিড ব্রেকার (গতিরোধক)। স্কুল, মাদরাসা, হাট-বাজার ও ধর্মীয় স্থানের পাশে গতিরোধক দেওয়ার কথা থাকলেও এ সড়কে যেখানে-সেখানে অপরিকল্পিতভাবে গতিরোধক নির্মাণ করা হয়েছে। সড়কের পাশে ২/৩টি দোকান কিংবা বাড়ি থাকলেই তার দুই প্রান্তে বসিয়ে দেওয়া হয়েছে দুটি গতিরোধক। স্কুল, মাদরাসা, হাটবাজার ও ধর্মীয় স্থানের পাশে বাঁধ দেওয়ার কথা থাকলেও এ সড়কের কোথাও ফাঁকা রাস্তায়, প্রভাবশালী কিংবা বিত্তশালীর বাড়ির সামনেও রয়েছে জোড়ায় জোড়ায় গতিরোধক। অবস্থা এমন হয়েছে যে নিয়ম-নীতির তোয়াক্কা না করে যার যেখানে ইচ্ছা সেখানেই বসিয়েছেন গতিরোধক। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান, এলাকার প্রভাবশালীরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে ‘ম্যানেজ’ করে ইচ্ছামতো গতিরোধক নির্মাণ করিয়েছেন। 


এদিকে গতিরোধক এর আলাদা রঙ বা মার্কিং না থাকায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এ সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে । স্থানীয় অটোরিকশাচালক আজিজুল ইসলাম বলেন, এ সড়কে নতুন কোনো চালক গাড়ি নিয়ে ঢুকলেই দুর্ঘটনার আশঙ্কা থাকে। কারণ এসব স্পিড ব্রেকারে নেই কোনো রঙ বা সাংকেতিক চিহ্ন। অতিরিক্ত গতিরোধক হওয়ার কারণে যানবাহন খুব ধীরে চালাতে হয়। রাতের বেলায় যাত্রী ও চালকদের জন্য যা খুবই উদ্বেগজনক। এমনকি অপরিকল্পিত গতিরোধক এর কারণে অনেক সময় আমাদের বিপজ্জনক স্পিড ব্রেকারগুলো বসিয়ে শুধু গাড়ির ক্ষতিই করা হচ্ছে না, দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে গেছে কয়েকগুণ।


কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান এর সাথে মুঠোফোনে সড়কে এত গুলো স্পিডব্রেকার (গতিরোধক) দেওয়ার বিষয়ে কথা হলে তিনি জানান,যাচাই করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে