নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত

সাফ অধিনায়ক আসিফকে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা



ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় ফুটবল দল অনুর্ধ্ব-২০ এর অধিনায়ক আশরাফুল হক আসিফের নেতৃত্বে সাফ গেমস/২০২৪ বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব এর পক্ষ থেকে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনার দেয়া হয়। এসময় আসিফকে অর্থ সম্মানী, ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সংবাদিক বৃন্দ। 

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, সাংবাদিক রুহুল আমিন রিপন। 

সংবর্ধনা অনুষ্ঠানে অধিনায়ক আশরাফুল হক আসিফ বলেন, আমার আজকের এই সফলতার পিছনে আমার পরিবারের অবদান রয়েছে। আমি দেশের জন্য সাফল্য বয়ে আনতে পেরে গর্ববোধ করছি। কিছুদিনের মাঝে ভিয়েতনাম খেলতে যাবো। আমি যেন বিজয়ের ধারা অব্যহত রাখতে পারি সে জন্য সকলেই দোয়া করবেন। 

Tag
আরও খবর