স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

কিশোরগঞ্জে ফের বেড়েছে থাই গেম ও ভিসা প্রতারক চক্রের দৌরাত্ম্য



বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতন হওয়ার সুবাদে ফের নীলফামারীর কিশোরগঞ্জে থাই গেম ও ভিসা প্রতারক চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। গত কয়েক মাস আগে প্রশাসনের তৎপরতার কারণে কিছু দিনের জন্য গা ঢাকা দিলেও সরকার পতনের পর প্রশাসন তৎপরতা ঢিলেঢালা হওয়ায় ফের তাদের দৌরাত্ম্য বেড়েছে।

জানা যায়,ফেসবুকে থাই গেম ও কানাডার ভিসা দেওয়ার ভিডিও বুস্ট করে প্রবাসীদের ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। এমনকি হাতিয়ে নেওয়া প্রবাসীদের টাকায় প্রতারকরা হচ্ছেন রাতারাতি আঙুল ফুলে কলাগাছ। জানা গেছে, থাই গেম ও ভিসা প্রতারণার ঘটনায় কয়েকজন কে আটক করে সাইবার নিরাপত্তা আইনে মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এবং থাই গেম ও ভিসা প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকলেও সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর থেকে প্রশাসনের তৎপরতা কমে যাওয়ায় ফের বেড়েছে থাই ও ভিসা প্রতারক চক্রের সদস্যদের দৌরাত্ম্য। বিশেষ করে উপজেলার নিতাই, বাহাগিলী,পুটিমারীসহ বিভিন্ন ইউনিয়নে প্রতারক চক্রের সদস্যদের অবাধ বিচরণ। 

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতারক চক্রের সদস্যরা বলেন,কানাডায় লোক নেওয়ার জন্য অনলাইন ফেসবুকের মাধ্যমে লোভনীয় চাকরির অফার দিয়ে বুস্টের সাহায্যে প্রবাসীদের কাছে পৌঁছে দেন। এর প্রবাসীদের ফাঁদে ফেলে বিভিন্ন ধাপে ধাপে টাকা হাতিয়ে নিয়ে তাদের নিঃস্ব করে তারপর ব্লক মেরে দেয়। ঠিক তেমনি ভাবে থাই লটারির নামে লটারি পাইয়ে দেওয়ার নাম করে ধাপে ধাপে টাকা হাতিয়ে নিয়ে তাদেরকেও ব্লক মেরে দেওয়া হয়। 

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মণ্ডল এর সাথে থাই গেম ও ভিসা প্রতারক চক্রের বিষয়ে কথা হলে তিনি জানান, এখন তো অভিযানে ওই ভাবে আমরা যায় না, আপাতত অপারেশন বন্ধ আছে। আমরা আমাদের তথ্যের ভিত্তিতে আমরা আমাদের অপারেশন করববো,তথ্য নিয়ে তারপর আমাদের যেতে হয়। 




আরও খবর