ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পীরগাছায় কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

রংপুরের পীরগাছায় ছাওলা ইউনিয়নের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এবং নিজের অপকর্ম ঢাকার জন্য বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিক্ষোভ মিছিল করেন কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম। মিছিল করার কথা জানতো না শিক্ষার্থীদের অভিভাবকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

অভিভাবকরা বিষয়টি জানার পর কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের দুর্নীতি, অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে মানববন্ধন করেন তারা। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি পাওটানাহাট সিনিয়র ফাজিল মাদরাসা, পাওটানাহাট কলেজ, পাওটানাহাট বালিকা উচ্চ বিদ্যালয় ও পাওটানাহাট বালিকা দাখিল মাদরাসার ছাত্রীদের হাতে লাঠিসোটা দিয়ে প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম তার ব্যক্তিস্বার্থ হাসিল করার জন্য বিক্ষোভ মিছিল করান বলে অভিযোগ করেন অভিভাবকরা। এ অভিযোগ তুলে রোববার (১ সেপ্টেম্বর) সকালে মানববন্ধন করেন তারা। এর আগের দিন শনিবার (৩১ আগস্ট) প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম ও তার সহযোগী ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেনের পতদ্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন তারা। 

আব্দুল কাদের সরকারের সভাপতিত্বে ও শাখেরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন অভিভাবক ইলেকট্রিশিয়ান আইয়ুব আলী, আব্দুল মোতালেব, ইয়াকুব আলী, মোকছেদুল হক, মোতালেব হোসেন, চাঁন মিয়া, রিয়াজুল ইসলাম মিলিটারি, মাহবুব হাসান মুকুটসহ অনেকে।

অভিভাবকরা তাদের বক্তব্যে বলেন, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম তার ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে ব্যবহার করে বিক্ষোভ মিছিল করিয়েছেন। কলমের বদলে হাতে তুলে দিয়েছে লাঠিসোটা। কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও পাওটানাহাট দাখিল মাদরাসার শিক্ষার্থীদের জোর করে ডেকে এনে রাস্তায় নামিয়ে দেন প্রধান শিক্ষক আনোয়ারুল। এতে ইন্ধন দেন তার ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও পাওটানাহাট দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মহসিন আলী। শিক্ষার্থীরা হঠাৎ লাঠিসোটা নিয়ে রাস্তায় এ খবরে আতঙ্কিত অভিভাবকরা। 

কেন তারা লাঠিসোটা নিয়ে রাস্তায় মিছিল দিয়েছে এ প্রশ্নের জবাবে পাওটানাহাট দাখিল মাদরাসার শিক্ষার্থী অন্তরা ও ফাহমিদা আক্তার বলেন, আমরা মহসিন স্যারের কথায় মিছিলে গিয়েছিলাম। তবে কি জন্য মিছিল তা আমরা জানিনা।  

এবিষয়ে পাওটানাহাট দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মহসিন আলী বলেন, যেহেতু ওইদিন আমরা মাদরাসায় উপস্থিত ছিলাম শিক্ষার্থীদের মিছিলে যেতে দেওয়া ঠিক হয়নি। এর দায় আমরা অস্বীকার করতে পারিনা।

ওই মাদরাসার সহসুপার নজরুল ইসলাম জানান, আমার নিষেধ সত্ত্বেও মহসিন মাস্টার ও প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম ছাত্রীদের রাস্তায় নামিয়ে দেন।

এব্যাপারে কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, পাওটানাহাটের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি। এতে সাংবাদিকদের বাহবা দেওয়া উচিত।

ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান, শিক্ষার্থীদের নিয়ে এমন কাজ করার সুযোগ নেই। এ বিষয়ে তিনি অবগত আছেন। বিষয়টি খতিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে