চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

পাকিস্তান শিবিরে মিরাজের জোড়া আঘাত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2024 08:40:26 am

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শুরুটা ভালো হলেও ছন্দ হারায় বাংলাদেশ। প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি ছিল মাত্র ১ উইকেট। তবে দ্বিতীয় সেশনে বাংলাদেশকে খেলায় ফেরান মেহেদী হাসান মিরাজ। দুই সেট ব্যাটার শান মাসুদ এবং সাইম আইয়ুবকে সাজঘরে ফেরান এই টাইগার স্পিনার।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১৩২ রান। বাবর আজম ১০ রান এবং সাউদ শাকিল ৬ রানে ব্যাট করছেন।


দ্বিতীয় দিন (শনিবার) টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। মাঠে নেমে উড়ন্ত শুরু পায় টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই আব্দুল্লাহ শাফিককে বোল্ড আউট করেন এক বছর পর টেস্ট দলে ফেরা তাসকিন আহমেদ।


এরপর আরেক ওপেনার সাইম আইয়ুবকে সঙ্গে নিয়ে পাক শিবিরের হাল ধরেন অধিনায়ক শান মাসুদ। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে ওঠে স্বাগতিকরা। সেই সঙ্গে নিজের দশম ফিফটি তুলে নেন শান মাসুদ। প্রথম সেশনে ৯৯ রানের জুটি গড়ে এই দুই ব্যাটার।


মধ্যাহ্নভোজ শেষে মাঠে ফিরে ২৮তম ওভারে শান মাসুদকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। ৬৯ বলে ৫৭ রান করে সাজঘরে ফেরেন এই পাক অধিনায়ক। অপর প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন সাইমও। তবে বেশিক্ষণ পিচে থাকতে পারেননি তিনি। ৩৪তম ওভারে আইয়ুবকে (৫৮) আউট করে জোড়া উইকেট তুলে নেন মিরাজ।


পরের ওভারে চতুর্থ উইকেট পেতে পারতো বাংলাদেশ। নাহিদ রানা বলে স্লিপে ক্যাচ তুলে দেন সাউদ শাকিল। কিন্তু সেই ক্যাচ তালুবদ্ধ করতে ব্যর্থ হন মিরাজ।

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৪ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৭ দিন ১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৬ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে