নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

র‍্যাবের অভিযানে শেরপুর কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারীদের আক্রমণে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতিসহ বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার প্রায় ৫ শতাধিক কয়েদিকে পলায়ন করতে সহায়তা করে। এই ঘটনায় র‍্যাব-১৪, জামালপুর সিপিসি-১, পলাতক কয়েদিদের তালিকা সংগ্রহ করে গ্রেপ্তার অভিযানে নামে। এরই ফলশ্রুতিতে ৩০ আগস্ট গভীর রাতে পৃথক পৃথক অভিযানে হত্যা মামলার ১ জন এবং নারী ও শিশু নির্যাতন মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডে সাজাপ্রাপ্ত ১ জনসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। হত্যা মামলার আসামি হচ্ছে, ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামের মজিবর রহমানের ছেলে সোহেল মিয়া (১৯) ও ১০ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে, নালিতাবাড়ী উপজেলার নন্নী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ছলিম উদ্দিন (৭০)। র‍্যাব জানায়, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি অভিযানিক দল সাজাপ্রাপ্ত ওই দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের স্ব-স্ব থানায় সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর