ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

নোয়াখালীতে এক্সরে করে পেটের ভেতর মিললো ২৮ হাজার ইয়াবা!

আটককৃত মাদক



বিশেষ কায়দায় পেটের ভেতর লুকিয়ে ইয়াবা বহনের সময় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে একটি যাত্রীবাহী বাস থেকে দেলোয়ার হোসেন দেলু (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তার ব্যাগ ও পেট থেকে ২৮০০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও একটি মোবাইল জব্দ করা হয়।


বুধবার (৯ নভেম্বর) রাতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।


দেলোয়ার হোসেন দেলু লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আতাকরা গ্রামের আকুর উদ্দিন বেপারি বাড়ির আবুল খায়েরের ছেলে।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তথ্যমতে, কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে বিশেষ কায়দায় নোয়াখালীর চৌমুহনী চৌরাস্তায় একটি ইয়াবার চালান আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে রাতে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালের সামনে অবস্থান নেয় মাদকদ্রব্য অধিদফতরের সদস্যরা। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা জোনাকি সার্ভিসের একটি গাড়ির গতিরোধ করা হয়। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে চিহ্নিত মাদক কারবারি দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করা হয়। তার সাথে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয় প্রথমে ১৫০০ পিস ইয়াবা ও পরে এক্সরে করে তার পেটে কিছু আছে নিশ্চিত হয়ে বিশেষ কায়দায় আনা আরও ১৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দেলোয়ার হোসেন দেলু একজন শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের ঘটনায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর