বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

পীরগাছায় সাথী মসলিশ পাবলিক লাইব্রেরির সভাপতি নাজির চেয়ারম্যানের অপসারণ দাবি

akramul islam ( Contributor )

প্রকাশের সময়: 29-08-2024 12:13:39 pm

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় ছাওলা ইউনিয়নের পাওটানাহাট সাথী মজলিশ পাবলিক লাইব্রেরি ও সংঘের আ.লীগ ক্যাডার কর্তৃক কমিটি প্রণয়নের প্রতিবাদ করায় ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি, পুরাতন কমিটি বাতিল ও আট দফা দাবি বাস্তবায়নে গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে এ কর্মসূচি। এসময় আন্দোলনরত ছাত্র-জনতা পাওটানাহাটে মেইন সড়কে ব্যারিকেড দিলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ পথচারি। এসময় আন্দোলনরত ছাত্র-জনতা পাওটানাহাট সাথী মজলিশ পাবলিক লাইব্রেরি ও সংঘের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান নাজির হোসেনের অপসারণ দাবি করেন।

তারা বলেন, নাজির চেয়ারম্যান সাথী মজলিশ পাবলিক লাইব্রেরিতে সভাপতি পদে দীর্ঘ ২৭বছর ধরে আছেন। দীর্ঘদিন স্বপদে বহাল থাকার কারণে অনেক অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। ওই লাইব্রেরির ২২টি দোকানঘর রয়েছে সেগুলোর আয়-ব্যয়ের হিসাব তারা দিচ্ছেন না। সাথী মজলিশ পাবলিক লাইব্রেরির সভাপতি পদ থেকে অপসারণের পাশাপাশি ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগের দাবি করেন আন্দোলনরত ছাত্র-জনতা। আন্দোলনরত ছাত্র-জনতার কর্মসূচি শেষে তাদের উপর আকস্মিকভাবে হামলা চালায় নাজির চেয়ারম্যানের লোকজন। বর্তমান ওই এলাকায় থমথমে বিরাজ করছে যেকোন সময় বড় ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন সচেতন নাগরিক সমাজ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিথ্যা মামলার শিকার আবু সাঈদ, সুমন মিয়া, সাগর সরকার, শাকিল সরকার, সাইফুল ইসলাম, খোকন মিয়া, রাসেল মিয়া, একরামুল হক, আক্তার হোসেন, মাইদুল ইসলাম, রিমন মিয়া, জাহাঙ্গীর আলম সহ অনেকে।

আন্দোলনের বিষয়ে ইউপি চেয়ারম্যান নাজির হোসেনকে ফোন দিলে তিনি বলেন, তাতে কি যায় আসে!   

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে