পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

কুলিয়ারচরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন ঢাকা ডেলটা হেলথ কেয়ার হাসপাতালের চর্ম ও যৌন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবদুর সাদির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল আলিম রানা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজা-ই-রাব্বী, অত্র কিন্ডারগার্টেন পরিচালনা পর্ষদের সভাপতি ও গ্লোরিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নাদিমউল্লাহ্। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুলের প্রধান শিক্ষক সলিল কান্তি রায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অত্র কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক একা রানী শীল, খাদিজা খানম সূচা ও রাইসা আলী।

সার্বিক তত্বাবধানে ছিলেন, অত্র কিন্ডারগার্টেনের প্রধান সহকারী শিক্ষক সৈয়দ সাইফুর রহমান কালন।

অনুষ্ঠানে গত ২০২৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ ২৬ জন কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ম্যাডেল, সনদপত্র, ডিকশনারি ও নগদ অর্থ তুলে দিয়ে সম্মানীত করা হয়।

আরও খবর