জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ঢাকা কলেজ শাখার অক্টোবর মাসের সেরা লেখকদের তালিকা প্রকাশ

প্রতিনিধি - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-11-2022 12:45:30 pm

ছবি: বিজয়ী লেখকরা

আজ বুধবার ( ৯ নভেম্বর ) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম (বিটিসিএলএফ), ঢাকা কলেজ শাখার অক্টোবর মাসের সেরা লেখকদের তালিকা প্রকাশ করা হয়েছে । 


দৈনিক জাতীয় পত্রিকায় সদস্যদের প্রকাশিত লেখাগুলোর মধ্য থেকে সেরা লেখক নির্বাচন করেন বিচারকেরা । জানা যায় অক্টোবর মাসের সেরা লেখক নির্বাচিত হয়েছেন কলেজটির ২০১৯-২০ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. আল আমিন । দৈনিক যায়যায়দিন পত্রিকায় 'বেকারত্ব থেকে বাঁচতে হলে' শিরোনামে লেখা একটি কলাম বিচারকদের কাছে সেরা বলে বিবেচিত হয় । তাছাড়া ঢাকা কলেজের ইতিহাস বিভাগের আরেক শিক্ষার্থী শেখ মো. আব্দুল্লাহর দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত একটি কলাম দ্বিতীয় এবং ২০১৮-১৯ সেশনের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হক হাসানের লেখা একটি কলাম তৃতীয় সেরা বলে নির্বাচিত হয় । 




নির্বাচিত সেরা লেখকদের অভিনন্দন জানিয়ে বিটিসিএলএফ ঢাকা কলেজ শাখার সভাপতি মো. আকিব হোসাইন ও সাধারণ সম্পাদক বিশাল সাহা একটি যৌথ বিবৃতি প্রদান করেন এবং ফোরামের সকল সদস্যদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন । উল্লেখ্য যে ২০২০ সালে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখা প্রতিষ্ঠিত হয়। 

আরও খবর