জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নোয়াখালীর সেনবাগে ২০ বছরের আগে কবর দেয়া অক্ষত লাশের সন্ধান




নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের কাবিলপুর পশ্চিম পাড়ায় সুফি সাহেব হুজুরের মাজার সংলগ্ন এলাকায় ব্রিজের কাজে জন্য মাটি খুঁড়তে গিয়ে বের হয়ে এলো ২০ বছর আগের কবর দেওয়া কাফনের কাপড়সহ অক্ষত একটি লাশ।। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।



এ খবরটি মুহুুর্তের চারিদিকে ছড়িয়ে পড়লে লাশটি এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে শত শত নারী -পুরুষ ওই স্থানে ভিড় জমান । ২০ বছরের পুরোনো অক্ষত লাশ দেখে এলাকার মানুষ বলছেন এটি একটি অলোকিক ঘটনা ।



কাবিলপুর গ্রামের লোকমান মিয়া (৭৫) জানান, লাশটি কাবিলপুর গ্রামের বিশিষ্ট ইসলামী চিন্তবিদ (বুজুর্গ) সুফি সাহেব হুজুরের ভাতিজা সফি উল্লাহ’র। তিনি দাবী করে বলেন, সফি উল্লাহ চট্টগ্রামের আমিন জুট মিলে চাকুরী করতেন। ৬৫ বছর বয়সে ২০০২ সালে তিনি মারা যান। সফি উল্লাহ ছিলেন ৫ ওয়াক্ত নামাজী ও একজন সৎ মানুষ। সফি উল্লাহ ছেলে মহিন উদ্দিন (২৫) বলেন, তার পিতা সফি উল্লাহ একজন সৎ ও ইমানদার ব্যাক্তি ছিলেন। মৃত্যুর পর তাকে ওই স্থানে দাফন করা হয়।



বুধবার (৯ নভেম্বর ) মঙ্গলবার বিকালে সেনবাগের কুতুবেরহাট লেমুয়া সড়কের পুনঃসংস্কার ও নতুন ব্রিজ নির্মান করার জন্য কাবিলপুর পশ্চিম পাড়া সুফি সাহেবের মাজার সংলগ্ন স্থানে বেকু মেশিন দিয়ে খাল থেকে মাটি খুঁড়ে তুলে নেওয়া হয়।

এসময় মাটি সরে যাওয়ার কারনে তার পিতার কাফনসহ লাশটি অক্ষত অবস্থায় একাংশ বের হয়ে যায়। এর পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। লাশটি স্থানান্তর নিয়ে দেখা দিয়েছে চরম জটিলতা। সফি উল্লাহ ছেলেসহ পরিবারের সদস্যরা চাচ্ছেন লাশটি ওই স্থান থেকে সরিয়ে একই কবর স্থানে পূন:কবরস্থ করার জন্য। খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশের একটি দল সেখানে গিয়ে এলাকাবসীদের সঙ্গে আলোচনা করে একই কবরস্থানের বিকল্প জায়গায় লাশটি দাফনের ব্যবস্থা করেন। রাত ৯টার দিকে লাশটি ওই কবরস্থানে পুনরায় দাফন করা। স্থানীয় ইউপি মেম্বার তপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



এ ব্যাপারে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী রাতে জানান, এলাকাবাসি থেকে খবরটি পাওয়ার পর পরই তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান। লাশটি পূনরায় কবর দেওয়া হয়েছে বলে জানান।

আরও খবর