ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

নোয়াখালীতে মিললো ২০ বছর আগের অক্ষত লাশ

অক্ষত লাশ






নোয়াখালীতে মিললো ২০ বছর আগের অক্ষত লাশ

নোয়াখালী জেলার  সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নে ২০ বছর আগে দাফন করা একটি লাশ অক্ষত অবস্থায় দেখতে পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। লাশ দেখতে বিভিন্ন এলাকা থেকে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ছবি।


মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের পশ্চিম কাবিলপুর গ্রামের সুফি সাহেব হুজুর মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।



স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলের দিকে কাবিলপুর ইউনিয়নের পশ্চিম কাবিলপুর গ্রামের সুফি সাহেব হুজুর মাজার সংলগ্ন একটি ব্রিজের কাজ চলছিল। ওই সময় ভেকু মেশিন দিয়ে মাটি খুঁড়ার সময় লাশের একটি অংশ বেরিয়ে আসে। এমন খবর ছড়িয়ে পড়লে লাশটি এক নজর দেখার জন্য মানুষ ভিড় জমায়।


কাবিলপুর গ্রামের লোকমান মিয়া (৭৫) জানান, লাশটি কাবিলপুর গ্রামের বিশিষ্ট ইসলামী চিন্তবিদ সুফি সাহেব হুজুরের বাড়ির সুফি সাহেবের ভাতিজা সফি উল্লাহর। তিনি চট্টগ্রামের আমিন জুটমিলে চাকুরী করতেন। ৬৫ বছর বয়সে ২০০২ সালে তিনি মারা যান। তিনি ছিলেন ৫ ওয়াক্ত নামাজী ব্যাক্তি। 


স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন জানান, লাশটি স্থানান্তর নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সফি উল্লার ছেলেসহ পরিবারের সদস্যরা চাচ্ছেন লাশটি ওই স্থান থেকে সরিয়ে একই কবরস্থানে পুনরায় কবরস্থ করার জন্য। কিন্তু সুফি সাহেবের নাতীরা অন্যত্র কবরের জায়গা নেই বলে একই স্থানে কবর দেওয়া জন্য অটল থাকলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।


সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ সাহা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। এলাকাবাসীর সিদ্ধান্ত মোতাবেক লাশ আগের কবর থেকে উত্তোলন করে অন্যত্র স্থানে দাফন করা হবে। লাশ পুনরায় কবরস্থ করার জন্য নতুন কবর খোঁড়ার কাজও চলছে।



সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারীর জানান, ২০ বছর আগে দাফন করা একটি লাশ অক্ষত অবস্থায় এলাকাবাসী দেখতে পেয়েছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও খবর