নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

কিশোরগঞ্জে ৬ কেজি চালের দামেও মিলছে না ১ কেজি কাঁচা মরিচ


নীলফামারীর কিশোরগঞ্জে ৬ কেজি চালের দামেও মিলছে না এক কেজি কাঁচা মরিচ।কাঁচা মরিচের অতিরিক্ত দামে ক্রেতাদের এখন নাভিশ্বাস। উপজেলায় পুঁই শাক, পাট শাক, কচু কলমি শাক, ধনেপাতা, কচুর ছড়া, চিচিঙ্গা, বরবটি, আদা, হলুদ, পেঁয়াজসহ বিভিন্ন ধরনের কাঁচা সবজির দাম বৃদ্ধির কারণে মানুষের যখন নাভিশ্বাস সেই মুহূর্তে আলোচনায় উঠে এসেছে কাঁচা মরিচ।উপজেলার বিভিন্ন হাট বাজারে কাঁচা মরিচের দাম গত এক সপ্তাহের ব্যবধানে বেড়ে হয়েছে তিনগুণের বেশি।

সোমবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার বিভিন্ন এলাকার হাট বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে প্রতিকেজি মরিচ ২৫০ থেকে ২৮০ টাকায় কিনে খুচরা বাজারে দোকানদাররা বিক্রি করছে ৩০০ থেকে ৩৫০ টাকায়।প্রতি কেজি কাঁচা মরিচ বেশি দামে কিনে খাচ্ছেন ক্রেতারা। বর্তমানে কাঁচা মরিচের বাজার দরে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার নিম্নবিত্ত পরিবারের ক্রেতারা। কেউ কেউ কাঁচা মরিচ না কিনে শুকনো মরিচের গুঁড়া বা শুকনো মরিচ  কিনছেন। 


উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল ডাঙ্গারহাট বাজারে আসা আজিজুল ইসলাম নামে এক ক্রেতার সাথে দেখা হলে তিনি জানা, 

আয়ের সাথে ব্যয়ের কোনো মিল খুঁজে পাচ্ছি না । সারাদিনে অন্যের বাড়িতে কাজ করে ৪০০ টাকা পাই। এমনকি কাজ কোনোদিন হয়,আবার  কোনোদিন হয় না। কাঁচা মরিচ যদি ৩৫০ টাকা দিয়ে কিনে খাই। তাহলে বাকি খরচের টাকা আমরা কোথায় পাবো। এভাবে চলতে থাকলে  গরিব মানুষ বাঁচবে কিভাবে? তিনি আরও  বলেন- আলু, বেগুন, ঢেঁড়স, মরিচ, পেঁয়াজ, আদা, হলুদ বরবটি, কচুর ছড়া, পটলসহ সব কিছুর দামই বেশি। একটু বৃষ্টি নামলেই ব্যবসায়ীরা অজুহাত দেয় আজ মরিচের আমদানি নাই। তাই মরিচসহ প্রত্যেকটি কাঁচামালের দাম বেড়েছে। নয়ানখাল বাজারের কাঁচামাল ব্যবসায়ী দয়াল মিয়া জানান,চলতি বর্ষা মৌসুমে অন্যান্য জেলাসহ স্থানীয় মরিচ চাষিদের ক্ষেতে গাছ মরে যাওয়ায় বাজারে কিছুটা প্রভাব পড়েছে।পাইকারি প্রতিকেজি কাঁচা মরিচ ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে। 

কাঁচা মরিচ কিনতে আসা মর্জিনা বেগম নামে এক গৃহিণী বলেন, মাছ, মাংস রান্নায় কাঁচা মরিচের দরকার হয়। তরকারির স্বাদও ভালো হয়। কিনতে এসে দেখি, এক কেজি চালের দামের চেয়ে এক কেজি মরিচের দাম তিনগুণ বেশি। তাই কাঁচা মরিচ না কিনে শুকনা মরিচ কিনলাম।

মরিচ চাষি অলিন মিয়া জানান, বৃষ্টি ও গরমের কারণে অনেক মরিচ গাছ ক্ষেতে নষ্ট হয়েছে। গাছ মরে যাওয়ায় ফলন নাই। যারা আদা ক্ষেতে মরিচ লাগিয়েছে, শুধু তারাই একটু ফলন পাচ্ছে। এই জন্য বাজারে মরিচের আমদানি নাই। ফলে দামও অনেক বেশি।



আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ৪২ মিনিট আগে