নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারল উইন্ডিজরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-08-2024 03:18:09 am

মাত্র তিনদিনেই শেষ হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে ক্যারিবীয়দের ৪০ রানে হারিয়েছে প্রোটিয়ারা। কাগিসো রাবাদা ও কেশভ মহারাজদের বোলিং তোপে ২৬৩ রানের লক্ষ্য তাড়ায় ২২২ রানে থেমেছে উইন্ডিজদের ইনিংস।



এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৬০ রানেই গুটিয়ে যায় টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। যেখানে শামার জোসেফ ঘরের মাঠে অভিষেক টেস্ট খেলতে নেমেই পাঁচ উইকেট শিকার করেন। বিপরীতে ক্যারিবীয়রা তারচেয়ে ১৬ রানে (১৪৪) পিছিয়ে থেকে শেষ করে প্রথম ইনিংস। তাদের হয়ে জেসন হোল্ডার একমাত্র উল্লেখযোগ্য ৫৪ রান করেন।



পরবর্তীতে ১৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে সফরকারী প্রোটিয়ারা। তাদের হয়ে ফিফটি হাঁকান দুজন। অবশ্য তাদের শুরুটাই হয়েছিল দারুণভাবে। দুই ওপেনার টনি ডি জর্জি ও এইডেন মার্করাম মিলে ওপেনিং জুটিতে ৭৯ রান এনে দেন। ব্যক্তিগত ৩৯ রানে ডি জর্জিকে আউট করে তাতে লাগাম দেন স্বাগতিক পেসার জেইডেন সিলস। এই ইনিংসে তিনি একাই নিয়েছেন ৬ উইকেট।



মার্করাম ফিফটি করলেও, রান আর বাড়াতে পারেননি। থেমেছেন ৫১ রানেই। এরপর ত্রিস্তান স্টাবস ২৪ এবং অধিনায়ক বাভুমা দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়ে ফিরলেন মাত্র ৪ রানে। এর আগে প্রথম ইনিংসে তিনি রানের খাতাই খুলতে পারেননি। এদিকে, বাভুমার পর ডেভিড বেডিংহামও ফিরেছেন শূন্য রানে। এরপর সপ্তম উইকেট জুটিতে ৮৫ রান তুলে প্রোটিয়াদের বড় পুঁজির দিকে নিয়ে যান কাইল ভেরাইনে ও উইয়ান মুল্ডার। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৯ রান করেন ভেরাইনে, মুল্ডার ৩৪ রান করেন।



সফরকারীদের দেওয়া ২৬৩ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে উইকেট হারায় ক্যারিবীয়রা। দলীয় ১২ রানে মিকাইল লুইস আউট হয়ে দলের বিপদ বাড়ান। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটও ফেরেন ২৫ রান করে। এভাবে ১০০ রান পেরোতেই পাঁচ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। তাদের মধ্যে সর্বোচ্চ ২৯ রান করেন কাভেম হজ। শেষদিকে জশুয়া ডি সিলভা, গুদাকেশ মোতিরা চেষ্টা করেছিলেন বটে। তবে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছার আগেই তারা আউট হয়ে ক্রিজ ছেড়েছেন।

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৬ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৫ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে