উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

পীরগাছা সেবা ফাউন্ডেশনের ৪১সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা

akramul islam ( Contributor )

প্রকাশের সময়: 17-08-2024 12:01:02 pm

পীরগাছা সেবা ফাউন্ডেশনের কমিটির নাম ঘোষণার আগে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরহাদ হোসেন মন্ডল।

মো. একরামুল ইসলাম, পীরগাছা:

‘সেবাই স্বপ্ন, সেবাই লক্ষ্য’ এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছা সেবা ফাউন্ডেশনের ৪১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট)  বিকেলে পীরগাছা মিলিনিয়াম চাইল্ড স্কুলের হলরুমে কমিটির নাম ঘোষণা করেন আল হিদায়া একাডেমির পরিচালক সুলতানুল আউলিয়া।

এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শফিকুল ইসলামের সঞ্চালনায় ও পীরগাছা সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান ইমরানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রংপুর ওয়ান জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন রফিকুল ইসলাম রতন, জহুরুল ইসলাম, রফিকুল ইসলাম, আবু নাঈম, পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একরামুল ইসলাম প্রমুখ। 

এরপর পীরগাছা সেবা ফাউন্ডেশনের সভাপতি নির্বাচিত হন মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মনির হোসেন, প্রতিষ্ঠাতা সোহাগ হোসেন ও পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ।

‘অসহায় ও নিপীড়িত মানুষের পাশে সদা সর্বদা’ ব্রত হয়ে পীরগাছা সেবা ফাউন্ডেশন ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন। তারা মসজিদ পরিস্কার, বৃক্ষরোপন, রক্তদান কর্মসূচি, গরিব ও অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, মেধাবীদের লেখাপড়ার খরচ প্রভূতি কাজ করে থাকেন। 

আরও খবর