গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিস হল রুমে ৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ২০২২-২০২৩ অর্থ বছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪ হাজার ১ শত জন কৃষকের মধ্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদান, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী বীজ ও রায়সানিক সার কৃষি প্রণোদনা কর্মসূচী-২০২২ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর এর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া আক্তারের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (এমপি’র প্রতিনিধি) শাহ আলম। ওই সময় উপজেলা সমবায় অফিসার রুকনুজ্জামানসহ প্রণোদনা গ্রহণকারী কৃষক ও কৃষাণীগণ উপস্থিত ছিলেন। উপজেলার ৭টি ইউনিয়নে ৪ হাজার ১শ কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১ কেজি সরিষা, ২০ কেজি গম, ২ কেজি ভুট্টা ও ১ কেজি পেয়াঁজ কৃষি প্রণোদনা হিসাবে বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার বলেন, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ফসল চাষের উপযোগিতা এবং কৃষকের সুবিধার কথা বিবেচনা করে ধাপে ধাপে প্রণোদনা কর্মসূচীর বীজ ও সার কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে।

Tag
আরও খবর