শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বাংলাদেশে আসতে নোরা ফাতেহিকে ৫ শর্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-11-2022 01:21:33 am

সংগৃহীত ছবি

◾ বিনোদন ডেস্ক 


বাংলাদেশে আসবেন বলিউডের গ্ল্যামার গার্ল নোরা ফাতেহি, এ খবর বেশ পুরনো। তবে কয়েক দফা এই তারকার বাংলাদেশ সফর স্থগিত হয়েছে রাষ্ট্রীয় অনুমতি না পাওয়ায়। 


অবশেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গতকাল সোমবার (৭ নভেম্বর) নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দিয়েছে। সঙ্গে জুড়ে দেয়া হয়েছে পাঁচটি শর্ত। আগামী ১৮ নভেম্বর ঢাকায় এসে উইমেন লিডারশিপ করপোরেশনের (ডব্লিউ এলসি) একটি তথ্যচিত্রের শুটিং করতে পারবেন নোরা।


ডব্লিউ এলসির পক্ষ থেকে নোরাকে দেশে আনতে আবেদন করেন এর সভাপতি সভাপতি ইশরাত জাহান মারিয়া। এতে বলা হয়, প্রতিষ্ঠানটির ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারিতে অংশ নিতে নোরাকে আমন্ত্রণ জানানো হয়েছে।  


সোমবার তাকে অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রণালয়। উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পাঁচ শর্তে কানাডার নাগরিকত্ব পাওয়া নোরাকে ঢাকার আসার অনুমতি দেওয়া হয়েছে।  


প্রথম শর্তে বলা হয়েছে- ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে ১৮ নভেম্বর যাতায়াত সময় ব্যতীত ১দিন বাংলাদেশে আগমন/অবস্থান করে ডকুমেন্টারির শুটিংয়ের কাজে অংশগ্রহণ করতে হবে। এর বাইরে বর্ণিত সময়ের মধ্যে তিনি অন্য কোনো কাজে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না। দ্বিতীয় শর্ত অনুসারে, সংশ্লিষ্ট প্রযোজক অভিনেত্রীর জন্য যথানিয়মে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন/ উপহাইকমিশন থেকে ভিসা সংগ্রহ করবেন।


তৃতীয় শর্ত, বিদেশি অভিনেত্রীর সঙ্গে সম্পাদিত চুক্তিমূল্য, বিমান ভাড়া, হোটেল ভাড়া (থাকা খাওয়াসহ) এবং যাতায়াত ভাড়ার ওপর ৩০% হারে বাংলাদেশ সরকারের প্রাপ্য অগ্রিম করের প্রমাণ ডকুমেন্টারির সেন্সরের সময় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে দেখাতে হবে। প্রমাণ দেখাতে না পারলে ডকুমেন্টারিটি সেন্সরের জন্য বিবেচনায় আনা হবে না।


চতুর্থ শর্ত হচ্ছে এ আয়োজনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো অর্থ প্রদান করা হবে না এবং সর্বশেষ শর্ত হলো উপরের কোনো শর্ত লংঘন করা হলে সংশ্লিষ্ট ডকুমেন্টারি নির্মাণের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত হবে।

আরও খবর

6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৮ দিন ২ ঘন্টা ৪৩ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭২ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে