সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

মোস্তাফিজ আমিনকে প্রধান করে ভৈরব প্রেসক্লাবের কমিটি গঠন

কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাবের বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে এনটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি মোস্তাফিজ আমিনকে আহ্বায়ক করে ৯ সদস্যের অন্তর্বতীকালীন কমিটি গঠন করা হয়। 

গতকাল শনিবার (১০ আগস্ট) রাতে ভৈরব প্রেসক্লাবের সভাকক্ষ্যে সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এই কমিটি গঠন করা হয়।

ভৈরব প্রেসক্লাবকে দলীয়করণমুক্ত ও মাঠপর্যায়ের গণমাধ্যমকর্মীদের দ্বারা পরিচালনা করার লক্ষ্যে বিএনপিসহ সুধীসমাজের লোকজনের উপস্থিতিতে সদ্য সাবেক সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু কমিটি ভেঙ্গে দিয়ে নিজেও পদত্যাগ করেন। 

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক প্রথম আলো’র ভৈরবের নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, ইত্তেফাকের মো. তুহিন মোল্লা, বাংলাভিশনের সত্যজিৎ দাস ধ্রুব, এসএ টিভির খাইরুল ইসলাম সবুজ এবং সুধী সমাজের প্রতিনিধি সদস্যরা হলেন, এস.এ ফারুকী, যাকারিয়া টুটন, ডা. আব্দুল্লাহ আল মারুফ ও কামাল পাশা।

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক মোস্তাফিজ আমিন বলেন, প্রেসক্লাব পরিচালনায় দীর্ঘদিনের একমুখো নীতি পরিহার করে রাজনৈতিক প্রভাবমুক্ত ও মাঠের সাংবাদিকদের অবাধ বিচরণ সহজতর করে একটি গ্রহণযোগ্য সংগঠনে রূপান্তর করতে আমরা কাজ করে যাবো। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকসহ সকল ভৈরববাসীর সহযোগিতা কামনা করেছেন।

ওই সভায় বিগত কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ভিপি সাইফুল হক, ভিপি মজিবুর রহমান, দিনকাল প্রতিনিধি সোহেলুর রহমান, ভৈরব চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ জাহিদুল হক জাবেদ, ব্যবসায়ী তানভীর আহমেদ, হিশাম রহমান প্রমুখ।

আরও খবর
deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

৫ ঘন্টা ৫৪ মিনিট আগে