নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ক্ষতিগ্রস্ত ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন ইউএনও

সারাদেশে কোটা আন্দোলনকে ইস্যু করে এক শ্রেণির দুর্বৃত্তরা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসে ধ্বংসযজ্ঞ এবং অগ্নি সংযোগ করে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি সাধিত করেছে। ১১ আগস্ট রবিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ক্ষতিগ্রস্ত ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।


জানা গেছে, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ৫ আগস্ট সোমবার সন্ধ্যার দিকে তালাবদ্ধ ভূমি অফিসটিতে তালা ভেঙে প্রবেশ করে এসিল্যান্ডের ব্যবহৃত সরকারি একটি গাড়ি ও অফিসের একটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ করে সম্পূর্ণরূপে পুড়িয়ে দেয়। এছাড়াও দুর্বৃত্তরা অফিসের দরজা জানালা ভাঙচুর করে বেশ কয়েকটি কক্ষে প্রবেশ করে অফিসের ল্যাপটপ, কম্পিউটার, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে এবং বিভিন্ন কাগজপত্রের ফাইলে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসের সরকারি ব্যবহৃত ডাবল কেবিন পিকআপ ভ্যান গাড়ি ও আসবাবপত্রসহ প্রায় কোটি টাকার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।


এসময় ইউএনও বলেন, ‘এ অবস্থায় উপজেলা ভূমি অফিসের দৈনন্দিন কার্যক্রম ও সেবা বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত উপজেলা ভূমি অফিসটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিদর্শন শেষে কার্যক্রম চালু করা হবে।’ উল্লেখ্য, দেশে ৮ আগস্ট বৃহস্পতিবার অন্তবর্তীকালীন সরকার গঠনের পর সারাদেশের ভূমি অফিসের কার্যক্রম চালু হলেও ঝিনাইগাতীতে বন্ধ রয়েছে কার্যক্রম ও ভূমিসেবা। এলাকাবাসী ভূমি সেবা পেতে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

Tag
আরও খবর