আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

বাগআঁচড়ায় স্বৈরাচার পতন আন্দোলনে নিহত ছাত্রদের স্বরণে শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত


যশোরের শার্শার বাগআঁচড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ যুবলীগ ছাত্রলীগের সদস্যদের হামলায় নিহত ছাত্রদের স্বরণে এক শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার(৬ জুলাই) বিকালে উপজেলার বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ শোক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি ব্যবসায়ী আব্দুল কুদ্দুস আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। 



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুল রহমান।


এসময় প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন,আওয়ামী সরকারের শাসনে গোটা জাতি নিষ্পেষিত ছিলো। আজ জাতী মুক্ত। এই সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরদ্ধার আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্ররা নিহত হয়েছেন তাদের এ জাতি শ্রদ্ধা ভরে স্বরণ করবে। 


এসময় তিনি বিএনপি নেতাকর্মীদের কোন ধরনের প্রতিশোধ পরায়ন না হতে অনুরোধ করে বলেন,কোন মসজিদ মাদ্রাসার ছাত্র ইমাম মুয়াজ্জিনদের সাথে খারাপ আচারণ করা যাবে না। কোন দোকানপাটে হামলা লুট করা যাবে না। সকল ব্যবসায়ী সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের কে যুবদল ছাত্রদল কৃষকদনকে পাহারায় রাখার জন্য আদেশ প্রদান করেন।


এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শার্শাউপজেলা আহবায়ক রাকিবুল হাসান রিপন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপদি আসাদুজ্জামান মিঠু,কায়বা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, মশিয়ার রহমান,কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ,শহিদুল ইসলাম সহ বাগআঁচড়া,কায়বা,গোগা ইউনিয়ন যুবদল ছাত্রদল ও কৃষকদলের নেতৃবৃন্দ।

আরও খবর