ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

শেষ বিদায়ে হাজার মানুষের অংশ গ্রহণে গোলাম কবিরের জানাজা নামাজ অনুষ্ঠিত






নোয়াখালীতে হাজার হাজার রাজনৈতিক সহকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, স্বজন, শ্রমিক এবং প্রান্তিক সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন।
প্রবীন রাজনৈতিক সমাজহিতৈষী দানবীর ন্যাশনাল আওয়ামী পার্টি - ন্যাপে কেন্দ্রীয় নেতা, চট্টগ্রাম বনানী কমপ্লেক্সে স্বত্ত্বাধিকারী নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ৮নং  সোনাপুর ইউপির  কোটবাড়ীয়ার কৃতিসন্তান এ,কে,এম,গোলাম কবির।

রোববার (০৬ নভেম্বর) নোয়াখালী সোনাইমুড়ীতে রোববার বেলা ১১টার দিকে তার বাড়ির মাদ্রাসা মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে যায় শোকার্ত মানুষের ঢলে,  নেতাকর্মীর পাশাপাশি নোয়াখালী সোনাইমুড়ীর বিভিন্ন বয়সের ও শ্রেণীপেশার প্রায় ৩ হাজার মানুষ জানাযা ও দাফনে অংশ গ্রহন করেন।  জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযার আগে আলোচনায় অংশ নেন,অতিপরিচিত মুখ সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ।  লক্ষ্মীপুর শাহ আবদুল্যাহ দরবার শরীফের গদীনসীন পীর মাওলানা সৈয়দ মাহমুদুর রহমান তানভীর ছিদ্দিকী আল কোরাইশী।  স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবুবক্কর ছিদ্দিকী।

আরো উপস্থিত ছিলেন বেগমগঞ্জের সাবেক এমপি বোরহান উদ্দিন,জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি চৌমুহনী পৌরসভার সাবেক চেয়ারম্যান এডভোকেট আবদুর রহিম,সোনাইমুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেন দুলাল,প্রবীণ সাংবাদিক(বীর মুক্তিযোদ্ধা) এম এ মতিন, প্রবীণ শ্রমিক নেতা মোস্তফা কামাল শ্রমিক,মুক্তিযুদ্ধের সংগঠক খালেকুজ্জামান মাণিক,রিজভী আহম্মেদ হাকীম, শিক্ষক জহির উদ্দিন বাবর, সৈয়দ তাজওয়ার জাহান,স্বজন মোছাদ্দেক হোসেন স্বপন প্রমুখ।

এর আগে ২ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে সিংগাপুর এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলাম কবির।

 উল্লেখ্য,ষাটের দশকে চৌমুহনী কলেজ ছাত্র সংসদের জি এস, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক অনুসারী এ,কে, এম, গোলাম কবির ১৯৭০ সালে জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের বৃহত্তর বেগমগঞ্জ আসনে মাছ মার্কায় প্রার্থী হিসেবে ভোট করেন,সেই থেকে তিনি মাছ কবির হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে একই আসন থেকে ১৯৭৩ সালে- ১৯৭৯ সালে ও ১৯৯১ সালে  ভাসানী ন্যাপের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ভোট করেন। একে এম গোলাম কবির ভাসানী পত্নী আলেমা ভাসানীর নেতৃত্বে সর্বশেষ ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দাশীত্ব পালন করেন।

 মরহুম গোলাম কবির এর একাধিক বৈবাহিক সংসার ও জীবনে দশ সন্তান রয়েছেন তাঁরা হলেন- বনানী, হাসান, সাইদ,মৌসুমী, সোনিয়া, ফজলে, আসিফ, মাহবুবা, আয়েশা এবং হামিদ সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আরও খবর