নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে সঞ্চয়ের চেক-সনদ পেলেন হতদরিদ্র নারীরা

শেরপুরের ঝিনাইগাতীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত নারী কর্মীদের জমাকৃত সঞ্চয় ফেরতের চেক ও সনদ প্রদান করা হয়েছে। ২৯ জুলাই ২০২৪ সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী শুভ বসাকের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম নারী কর্মীদের মাঝে এ চেক ও সনদ বিতরণ করেন। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলমসহ ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ওই সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম দুস্থ নারীদের উদ্দেশ্যে বলেন, তিল-তিল করে জমানো এই সঞ্চয় অপচয় করলে হবে না, এই সঞ্চয় আপনাদের ভবিষ্যৎ। হাঁস-মুরগি ও গরু-ছাগল পালনের পাশাপাশি ব্যাংকে জমা রেখে প্রয়োজনের সময় উত্তোলন করে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। পরে দুস্থ নারীদের জমাকৃত সঞ্চয়ের টাকা জনপ্রতি ১ লাখ ২০ হাজার করে মোট ৬৯ জন নারীকে ৮২ লাখ ৮০ হাজার টাকার চেক ও সনদ হাতে তুলে দেওয়া হয়। 

Tag
আরও খবর