নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-07-2024 12:54:03 pm

ভয়াবহ দাবানলে জ্বলছে উত্তর ক্যালিফোর্নিয়া। আগুন এত দ্রুত ছড়াচ্ছে যে এরই মধ্যে সেটি যুক্তরাষ্ট্রের পশ্চিমের অঙ্গরাজ্যটির সবচেয়ে বড় দাবানলগুলোর একটিতে পরিণত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


গতকাল শনিবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত পার্ক ফায়ারে এরই মধ্যে প্রায় সাড়ে ৩ লাখ একর ভূমি পুড়ে গেছে।


ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশনের (ক্যাল ফায়ার) পক্ষ থেকে সামাজিক গাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলা হয়েছে, এবারের দাবানলটির নাম দেওয়া হয়েছে ‘পার্ক ফায়ার’। এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সপ্তম বড় দাবানলে পরিণত হয়েছে।


চিকো নগরের কাছে মূলত একটি বড় গ্রামাঞ্চল ও পাহাড়ি এলাকাজুড়ে আগুন জ্বলছে। দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে চার হাজারের বেশি মানুষকে এলাকা ছেড়ে সরে যেতে বলা হয়েছে। ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টো থেকে চিকোর দূরত্ব ১৪৫ কিলোমিটার।


ক্যাল ফায়ার থেকে বলা হয়, ‘ভয়াবহ দাবানল অগ্নিনির্বাপক বাহিনীকে ক্রমাগত চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে।’


অগ্নিনির্বাপক বাহিনীর প্রায় আড়াই হাজার সদস্য ও এক ডজনের বেশি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের অবস্থা ‘শূন্য’।


শনিবার অন্য একটি পোস্টে ক্যাল ফায়ার থেকে বলা হয়, ‘খাড়া ভূমি এবং বাতাসের কারণে পার্ক ফায়ারের আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। পাহাড়ি ঢাল ও বাতাসের গতিপ্রবাহের কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে।’


চিকো নগরের কাছের বাট কাউন্টি থেকে গত বুধবার পার্ক ফায়ারের সূত্রপাত হয় এবং কয়েক ঘণ্টার মধ্যে আগুন পাশের টেহামা কাউন্টিসহ বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।


সর্বশেষ খবর অনুযায়ী আগুনে ১৩৪টি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।


দাবানল শুরু হওয়ার পরদিন গত বৃহস্পতিবার পুলিশ ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। পুলিশের সন্দেহ, ওই ব্যক্তি একটি জ্বলন্ত গাড়ি ঠেলে একটি গিরিখাতে ফেলে দিয়েছিলেন। সেখান থেকেই পার্ক ফায়ারের সূত্রপাত হয়েছে।


আরও খবর