জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস

গ্লোবাল টি-টোয়েন্টি: অবশেষে বল হাতে জ্বলে উঠলেন সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-07-2024 09:37:21 am

চার ম্যাচ উইকেট শূন্য থাকার পর অবশেষে বল হাতে জ্বলে উঠলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। গতরাতে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলা টাইগার্স মিসিসাগারের দ্বিতীয় ম্যাচে বল হাতে ৪ ওভারে ১০ রানে ৩ উইকেট নেন সাকিব। পাশাপাশি দারুন বোলিং করেছেন আরেক বাংলাদেশি বোলার শরিফুল ইসলাম। ৪ ওভারে ১২ রানে ১ উইকেট নেন এই পেসার। সাকিব-শরিফুলের দারুন বোলিং নৈপুন্যের ম্যাচে বাংলা টাইগার্স ২২ রানে হারিয়েছে ভ্যাঙ্কুবার নাইটসকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল বাংলা টাইগার্স।

যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ^কাপে ৭ ম্যাচে ১৩০ রানে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে ৪ ম্যাচে নেন ১ উইকেট। মেজর লিগে নিজের শেষ তিন ম্যাচ ও গ্লোবাল টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকেন সাকিব। গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় ম্যাচেই বোলিং-এ জ¦লে উঠলেও ব্যাট হাতে ব্যর্থতা অব্যাহত আছে সাকিবের।

ব্রাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তানের ইফতিখার আহমেদের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলা টাইগার্স। ৪০ বলে অপরাজিত ৫০ রান করেন ইফতিখার।

ছয় নম্বরে নেমে ৪ বলে ২ রান করেন সাকিব। এই নিয়ে টানা চার ম্যাচে দুই অংকের কোটা স্পর্শ করতে ব্যর্থ হলেন তিনি।

১৫৩ রানের জবাবে সাকিব-শরিফুলদের বোলিং তোপে ৬ উইকেটে ১৩০ রানের বেশি করতে পারেনি ভ্যাঙ্কুবার নাইটস। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন হার্শ ঠাকের।

নিজের প্রথম ওভারে ১ রান এবং পরের ওভারে ২ রানে ২ উইকেট নেন সাকিব। এরপর তৃতীয় ওভারে ৪ রান ও শেষ ওভারে ৩ রানে ১ উইকেট নেন তিনি। শরিফুল প্রথম ওভারেই ১ রানে ১ উইকেট নেন। এরপর পরের তিন ওভারে যথাক্রমে- ১ রান, ৯ রান ও ১ রান দিয়েও উইকেট পাননি।

আরও খবর

6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৭ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৫ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে